জনাব রাজুর কার্যক্রম বিপণন ক্রমবিকাশের কোন পর্যায়ের অন্তর্ভুক্ত? ব্যাখ্যা কর।
উত্তর: জনাব রাজুর কার্যক্রম বিপণন ক্রমবিকাশের সামাজিক বিপণন যুগের অন্তর্ভুক্ত। প্রতিযোগীর চেয়ে উন্নততর উপায়ে পণ্য উৎপাদনের পাশাপাশি সমাজের জন্য কল্যাণকর ও পরিবেশবান্ধব পণ্য উৎপাদন ও বিপণনে গুরুত্ব দেওয়ার সময়কালকেই সামাজিক বিপণন যুগ বলে। এ সময়েই বিপণনকারী প্রতিষ্ঠানগুলো মুনাফা অর্জনের পাশাপাশি সমাজের মানুষের কল্যাণের প্রতি নজর দিতে থাকে। এ লক্ষ্যে বিপণনকারীরা জনহিতকর ও পরিবেশবান্ধব পণ্য উৎপাদন, নৈতিকতা ও সামাজিক দায়বদ্ধতা, পরিবেশ রক্ষা, আইন ও সামাজিক প্রেক্ষাপটকে গুরুত্ব দেয়। উদ্দীপকে জনাব রাজু চাঁপাইনবাবগঞ্জে ২০ একর জমিতে আম্রপালী বাগান করেন। তার বাগানে উৎপাদিত আম তিনি দেশে-বিদেশের বাজারে বিক্রয় করেন। তবে তিনি আম উৎপাদন ও পাকানোর জন্য কোনো প্রকার ক্ষতিকারক কীটনাশক ও কেমিক্যাল ব্যবহার করেন না। এমনটি পলিথিন ব্যাগের পরিবর্তে চটের ব্যাগে আম সরবরাহ করেন। জনাব রাজুর এমন কার্যক্রমগুলো বিপণনের সামাজিক বিপণন যুগের সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায়, জনাব রাজুর কার্যক্রম বিপণন ক্রমবিকাশের সামাজিক বিপণন যুগের অন্তর্ভুক্ত।
HSC Marketing 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · সৃজনশীল
জনাব রাজুর কার্যক্রম বিপণন ক্রমবিকাশের কোন পর্যায়ের অন্তর্ভুক্ত? ব্…
উদ্দীপক
Barisal · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর