"বিপণন অর্থনৈতিক উন্নয়নের সর্বাধিক কার্যকরী ইঞ্জিন।"- উক্তিটি উদ্দীপকের আলোকে বিশ্লেষণ কর।
উত্তর: 'বিপণন অর্থনৈতিক উন্নয়নের সর্বাধিক কার্যকরী ইঞ্জিন'- উক্তিটি যথার্থ। বিপণন এমন একটি শক্তিশালী সামাজিক ও ব্যবস্থাপকীয় প্রক্রিয়া যার মাধ্যমে কোম্পানিগুলো ক্রেতাদের জন্য পণ্য ও ভ্যালু সৃষ্টি করে এবং এর বিনিময়ে দৃঢ় ক্রেতা-সম্পর্ক গড়ে তোলে। বিপণন সমাজের সার্বিক কল্যাণ ও সব শ্রেণির মানুয়ের প্রয়োজন ও অভাব পূরণের চেষ্টা করে। এর একটি মৌলিক বিষয় হচ্ছে 'বিনিময়'; যার মাধ্যমে ভোক্তাদের সাথে শক্তিশালী সম্পর্ক সৃষ্টি করা হয়। উদ্দীপকে জনাব রাজু চাঁপাইনবাবগঞ্জে ২০ একর জমিতে আম্রপালী বাগান করেন। তার বাগানে উৎপাদিত আম তিনি দেশে-বিদেশের বাজারে বিক্রয় করেন। তবে তিনি আম উৎপাদন ও পাকানোর জন্য কোনো প্রকার ক্ষতিকারক কীটনাশক ও কেমিক্যাল ব্যবহার করেন না। এমনটি পলিথিন ব্যাগের পরিবর্তে চটের ব্যাগে আম সরবরাহ করেন। তিনি ব্যবসা হতে অর্জিত লাভের টাকা দিয়ে একটি অটোমেটিক কৃষি যন্ত্র ও আম পরিবহনের জন্য একটি ট্রাক ক্রয় করেন। বর্তমান সময়ে তার বাগানে ৩০০ জন শ্রমিক কাজ করে জীবিকা নির্বাহ করেন। উৎপাদনকারীর নিকট হতে অত্যন্ত দক্ষতার সাথে ও সুষ্ঠুভাবে পণ্যসামগ্রী ক্রেতা-ভোগকারীর নিকট পৌছাতে বিপণন বিভিন্ন কার্যাবলি সম্পাদন করে থাকে। এসমস্ত কাজ পরিচালনা করতে গিয়ে বিভিন্ন পক্ষ বা প্রতিষ্ঠানের উদ্ভব হয়। যেমন: মধ্যস্থ ব্যবসায়ী, ব্যাংক, বিমা, পরিবহন ইত্যাদি। এ সকল পক্ষ বা প্রতিষ্ঠানে বিভিন্ন লোকের কর্মসংস্থান হয়। এভাবেই নতুন নতুন পেশা সৃষ্টির মাধ্যমে বিপণন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এছাড়া বাগানে উৎপাদিত আম বিদেশে রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জিত হয়। এভাবে বিপণন অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বলে বিপণনকে অর্থনৈতিক উন্নয়নের সর্বাধিক কার্যকরী ইঞ্জিন বলা হয়।
HSC Marketing 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · সৃজনশীল
"বিপণন অর্থনৈতিক উন্নয়নের সর্বাধিক কার্যকরী ইঞ্জিন।"- উক্তিটি উদ্দী…
উদ্দীপক
Barisal · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর