"কারখানার মালিকগণের গৃহীত সিদ্ধান্ত বাজার দখলে সহায়ক”- ভোক্তাবাজার বিভক্তিকরণের ভিত্তি উল্লেখপূর্বক বিশ্লেষণ কর।
উত্তর: ভোক্তাবাজার বিভক্তিকরণের জনসংখ্যা বিষয়ক বিভক্তিকরণ চলকটি ব্যবহারের মাধ্যমে কারখানার মালিকগণ বাজার দখল করতে সক্ষম হবেন।যে বাজার চূড়ান্ত ভোক্তাদের নিয়ে গঠিত হয় তাকে ভোক্তাবাজার বলে। ভোক্তাবাজার বিভক্তিকরণের অন্যতম একটি ভিত্তি হচ্ছে জনসংখ্যাবিষয়ক বিভক্তিকরণ। জনসংখ্যার সাথে সংশ্লিষ্ট বিভিন্ন চলকের (যেমন: বয়স, আয়, পেশা, শিক্ষা, লিঙ্গ, পারিবারিক জীবনচক্র) প্রভৃতির ওপর ভিত্তি করে জনসংখ্যাবিষয়ক বাজার বিভক্তিকরণ করা হয়। উদ্দীপকে বলা হয়েছে, সিমেন্ট ছাড়া নির্মাণ কাজ সম্ভব নয়। উক্ত সিমেন্ট তৈরি হয় চুনাপাথর ও অ্যাশ দ্বারা। পবন ইন্দোনেশিয়া থেকে চুনাপাথর ও অ্যাশ আমদানি করে দেশের বিভিন্ন সিমেন্ট কারখানায় সরবরাহ করেন। কারখানার মালিকগণ মনে করেন ক্রেতাদের পেশা, শিক্ষা ও ক্রয় ক্ষমতার উপর ভিত্তি করে সিমেন্টকে ৫টি গ্রেডে ভাগ করা প্রয়োজন। এর ফলে দেশের সকল জনগণ সিমেন্ট ক্রয় করতে পারবে। একজন ব্যবসায়ীকে পণ্য বিপণনের পূর্বে ভোক্তাদের বয়স, পেশা, শিক্ষা, ধর্ম, আয়, জাতীয়তা ইত্যাদি বিষয়গুলো বিবেচনায় নিয়ে পণ্য বিপণন করতে হয়, যা ভোক্তাবাজার বিভক্তিকরণের জনসংখ্যা বিষয়ক বিভক্তিকরণ চলক। উদ্দীপকের কারখানার মালিকগণও তাই ক্রেতাদের পেশা, শিক্ষা ও ক্রয়ক্ষমতার ওপর ভিত্তি করে সিমেন্টকে ৫টি গ্রেডে ভাগ করে বিক্রয় করার চিন্তা করছে। এতে প্রতিযোগী প্রতিষ্ঠানের সাথে পাল্লা দিয়ে বাজারে টিকে থাকতে পারবে। তাই আমি মনে করি, ভোক্তাবাজার বিভক্তিকরণের জনসংখ্যা বিষয়ক বিভক্তিকরণ চলকটি ব্যবহারের মাধ্যমে কারখানার মালিকগণ বাজার দখল করতে সক্ষম হবেন।
HSC Marketing 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · সৃজনশীল
"কারখানার মালিকগণের গৃহীত সিদ্ধান্ত বাজার দখলে সহায়ক”- ভোক্তাবাজার …
উদ্দীপক
Barisal · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর