উদ্দীপকে উল্লিখিত প্রতিষ্ঠানটির পরবর্তীতে ব্যবহৃত বিজ্ঞাপন মাধ্যম ইন্টারনেট ও ওয়েবসাইট প্রতিষ্ঠানের বিক্রয় ও মুনাফা বৃদ্ধিতে সহায়ক বলে আমি মনে করি।
ইন্টারনেট ও ওয়েবসাইট ব্যবহার করে যে বিজ্ঞাপন দেওয়া হয় তাকে ইন্টারনেট ও ওয়েবসাইট বিজ্ঞাপন বলে। বিজ্ঞাপনের মাধ্যমগুলোর মধ্যে এটি তুলনামূলক নতুন ও আধুনিক। তবে ব্যবহারকারীদের নিকট এরূপ বিজ্ঞাপনের কার্যকারিতা থাকলেও এটি সার্বজনীন নয়। কারণ ইন্টারনেট ও ওয়েবসাইটের ব্যবহার সবাই জানে না।
উদ্দীপকে রাজন ঢাকা থেকে রাজশাহী ভ্রমণে এসেছে। শহর ঘুরে দেখার সময় সে অটোরিকশা ও রিকশার পেছনে রঙিন পোস্টার দেখতে পায়। পোস্টারে লেখা ছিল 'ঢাকার ইবনে সিনা এখন রাজশাহীতে'। বিষয়টি রাজনের মনকে নাড়া দেয়। রাতের খাবারের পর যখন সে মোবাইলে ফেসবুক চালায়, তখন একই বিজ্ঞাপন দেখতে পায়। ফেসবুক পেজে ডাক্তারদের নাম, পদবি এবং ল্যাবের ছবিসহ বিস্তারিত তথ্য দেওয়া হয়েছে। এমনটি অনলাইনে রোগী দেখার সিরিয়ালও দেওয়া যায়। এছাড়া প্রতিটি পরীক্ষায় ২৫% ছাড়ের ঘোষণা দেওয়া হয়।
ইন্টারনেটের মেইল, ফেইসবুক, ইউটিউব, হোয়াটসঅ্যাপ ইত্যাদির মাধ্যমে কম খরচে ইন্টারনেট ও ওয়েবসাইট বিজ্ঞাপন প্রদান করা হয়। এরূপ বিজ্ঞাপন সম্পূর্ণভাবেই আধুনিক প্রযুক্তির স্বাক্ষরবাহী। এরূপ বিজ্ঞাপনের মাধ্যমে মানুষ দেশ-বিদেশের বিভিন্ন পণ্য ও সেবা সম্পর্কে জানতে পারে। এতে প্রতিষ্ঠানের উৎপাদন ও সেবার পরিমাণ বৃদ্ধি পায়; যা প্রতিষ্ঠানের বিক্রয় ও মুনাফা বৃদ্ধিতে সহায়ক। তাই আমি মনে করি, উদ্দীপকে উল্লিখিত প্রতিষ্ঠানটির পরবর্তীতে ব্যবহৃত বিজ্ঞাপন মাধ্যম ইন্টারনেট ও ওয়েবসাইট প্রতিষ্ঠানের বিক্রয় ও মুনাফা বৃদ্ধিতে সহায়ক।