উদ্দীপকে উল্লিখিত পণ্যটি কোন ধরনের ভোগ্যপণ্য? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত পণ্যটি ভোগ্যপণ্যের অন্তর্গত শপিং পণ্য। যেসকল পণ্য ক্রেতারা সচরাচর ক্রয় করে না; তবে ক্রয়ের ক্ষেত্রে পণ্যের মূল্য, গুণাগুণ, সাইজ, ডিজাইন, মডেল ইত্যাদি বিবেচনা করে তাকে শপিং পণ্য বলে। এ ধরনের পণ্য ক্রয়ের ক্ষেত্রে ক্রেতা বা ভোক্তারা পূর্বপরিকল্পনা গ্রহণ করে এবং এজন্য তারা সময় ও শক্তি ব্যয় করে। যেমন: টিভি, দামি শাড়ি, গহনা, আসবাবপত্র, ফ্রিজ ইত্যাদি। উদ্দীপকে জনাব রোকন একটি কলেজের অধ্যক্ষ। তার কলেজের ডিজিটাল ল্যাবে ১০টি কম্পিউটার প্রয়োজন। এজন্য তিনি কলেজের গভর্নিং বডির অনুমোদন নিয়ে কম্পিউটার ক্রয়ের সিদ্ধান্ত গ্রহণ করেন। কম্পিউটার ক্রয়ের জন্য পূর্ব পরিকল্পনার প্রয়োজন; যা শপিং পণ্যের বৈশিষ্ট্যের সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায়, উদ্দীপকে উল্লিখিত পণ্যটি ভোগ্যপণ্যের অন্তর্গত শপিং পণ্য।
HSC Marketing 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত পণ্যটি কোন ধরনের ভোগ্যপণ্য? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Barisal · 2025
উত্তর
উত্তর
উত্তর