উদ্দীপকে উল্লিখিত প্রতিষ্ঠানটির অনুসৃত মূল্য নির্ধারণ পদ্ধতির যৌক্তিকতা বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত প্রতিষ্ঠানটি দরপত্রভিত্তিক মূল্য নির্ধারণ পদ্ধতি ব্যবহার করছে; যা ব্যবহারের যৌক্তিকতা রয়েছে। কোনো কাজ সম্পাদন করতে কত ব্যয় হতে পারে এবং প্রতিযোগীরা -উক্ত কাজ সম্পাদন করতে কত মূল্য দিতে পারে, এ দুটি বিষয়ের ওপর ভিত্তি করে পণ্যমূল্য নির্ধারণ করাকে দরপত্রভিত্তিক মূল্য নির্ধারণ বলে। নিলাম ডাকের মাধ্যমে কাজ নেওয়ার ক্ষেত্রে এ পদ্ধতিতে মূল্য নির্ধারণ করা হয়। এ পদ্ধতি সাধারণত ঠিকাদারি কাজ ও নিলাম ডাকের ক্ষেত্রে ব্যবহৃত হয়। উদ্দীপকে জনাব রোকন একটি কলেজের অধ্যক্ষ। তার কলেজের ডিজিটাল ল্যাবে ১০টি কম্পিউটার প্রয়োজন। এজন্য তিনি কলেজের গভর্নিং বডির অনুমোদন নিয়ে কম্পিউটার ক্রয়ের সিদ্ধান্ত গ্রহণ করেন। এ লক্ষ্যে তিনি কম্পিউটারের বিস্তারিত বিবরণ তুলে ধরে ইচ্ছুক সরবরাহকারীদের নিকট থেকে মূল্য সম্পর্কিত প্রস্তাব নির্দিষ্ট সময়ের মধ্যে লিখিতভাবে জমাদানের জন্য অনুরোধ করেন। যা স্থানীয় সংবাদপত্রের মাধ্যমে প্রকাশিত হয়। উদ্দীপকের প্রতিষ্ঠানটি মূল্য নির্ধারণের ক্ষেত্রে দরপত্রভিত্তিক মূল্য নির্ধারণ পদ্ধতি ব্যবহার করছে। প্রতিযোগিতাভিত্তিক মূল্য নির্ধারণের একটি পদ্ধতি হচ্ছে দরপত্রভিত্তিক মূল্য নির্ধারণ। এক্ষেত্রে প্রতিষ্ঠানের উৎপাদন খরচ এবং চাহিদা, প্রতিযোগীর মূল্য ইত্যাদি বিবেচনায় আনা হয়। এমতাবস্থায় প্রতিযোগীর চেয়ে কম মূল্যে প্রস্তাব করলে প্রতিষ্ঠান কাজটি পাবে। কিন্তু মূল্য বেশি ধার্য করলে প্রতিষ্ঠানের কাজ পাওয়ার সম্ভাবনা থাকে না। তাই আমি মনে করি, উদ্দীপকে উল্লিখিত প্রতিষ্ঠানটির দরপত্রভিত্তিক মূল্য নির্ধারণ পদ্ধতি ব্যবহারের যৌক্তিকতা রয়েছে।
HSC Marketing 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত প্রতিষ্ঠানটির অনুসৃত মূল্য নির্ধারণ পদ্ধতির যৌক্ত…
উদ্দীপক
Barisal · 2025
উত্তর
উত্তর
উত্তর