জনাব অমিতের কাজটি বিপণনের কোন কাজের সাথে সম্পৃক্ত? ব্যাখ্যা কর।
উত্তর: জনাব অমিতের কাজটি বিপণনের ক্রয় কাজের সাথে সম্পৃক্ত। অর্থের বিনিময়ে বিক্রেতার নিকট হতে পণ্যের মালিকানা গ্রহণ করাকে ক্রয় বলে। পণ্য পরিকল্পনা অনুযায়ী পণ্য উন্নয়নের লক্ষ্যে কাঁচামাল, যন্ত্রপাতি ও অন্যান্য পণ্য ক্রয় করা হয়। তাছাড়া পুনঃবিক্রয় এবং চূড়ান্ত ভোগ বা ব্যবহারের উদ্দেশ্যে পণ্যসামগ্রী ক্রয় করতে হয়। এর মাধ্যমে পণ্যের মালিকানা বা স্বত্বগত উপযোগ সৃষ্টি হয়। ভালোভাবে ক্রয়কার্য সম্পাদন করতে পারলে বিক্রয় কাজ সহজ হয়। উদ্দীপকে জনাব অমিত কারওরান বাজারের মৌসুমি ফলের পাইকার। তিনি দিনাজপুরের চাষিদের কাছ থেকে ন্যায্যমূল্যে উন্নতমানের বম্বে লিচু সংগ্রহ করেন। অমিতের লিচু সংগ্রহের কাজটি বিপণনের ক্রয় কাজের সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায়, জনাব অমিতের কাজটি বিপণনের ক্রয় কাজের সাথে সম্পৃক্ত।
HSC Marketing 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · সৃজনশীল
জনাব অমিতের কাজটি বিপণনের কোন কাজের সাথে সম্পৃক্ত? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Barisal · 2025
উত্তর
উত্তর
উত্তর