ব্যবসায়িক সফলতার ক্ষেত্রে জনাব আমিনের গৃহীত পদক্ষেপ কতটুকু যুক্তিযুক্ত? বিপণন কাজের ধরন উল্লেখপূর্বক উদ্দীপকের আলোকে বিশ্লেষণ কর।
উত্তর: জনাব আমিন বিপণনের মোড়কিকরণ কাজের মাধ্যমে টমেটো বিক্রয় করেন, যা তাকে সফলতা এনে দিয়েছে। পণ্যকে ক্ষতির হাত থেকে রক্ষা করা ও আকর্ষণীয়ভাবে গ্রাহকের নিকট উপস্থাপনের জন্য পণ্যকে মোড়ক দিয়ে সাজানোকে মোড়কিকরণ বলে। গুণগতমান সংরক্ষণ, পরিবহন ও ক্ষয়ক্ষতির হাত থেকে পণ্যকে রক্ষা করার ক্ষেত্রে মোড়কিকরণ গুরুত্বপূর্ণ। এছাড়া ক্রেতাকে তথ্য প্রদান ও ক্রেতার কাছে পণ্যকে আকর্ষণীয় করে তোলার জন্য মোড়কিকরণ করা হয়। উদ্দীপকে জনাব আমিন নিজস্ব জমিতে টমেটো চাষ করেন। তিনি তার উৎপাদিত আধা-পাকা টমেটো ফয়েল পেপারের আবরণে আবদ্ধ করেন। অতঃপর এগুলো ঢাকার অভিজাত এলাকার সুপার স্টোরে অধিক মূল্যে বিক্রয় করেন। মোড়ককরণ শুধু পণ্যের মানই সুরক্ষা করে না; সেই সাথে পণ্যের `প্রচার কার্যক্রমও সম্পাদন করে। এর মাধ্যমে ব্রান্ড শনাক্তকরণ, সহজ সংরক্ষণ, ক্রেতাদের মাঝে পণ্যটির আকর্ষণ বৃদ্ধি এবং বিক্রয় সুবিধা অর্জন করা সম্ভব হয়। উদ্দীপকের জানাব আমিনও তাই তার উৎপাদিত টমেটো বিক্রয়ের ক্ষেত্রে মোড়কিকরণ ব্যবস্থা গ্রহণ করেন। এতে গ্রাহকের নিকট টমেটোর চাহিদা বেড়ে যায় এবং এজন্য গ্রাহক অধিক মূল্য দিতেও রাজি থাকে। তাই আমি মনে করি, জনাব আমিনের টমেটো বিপণনের জন্য ব্যবহৃত মোড়কিকরণ ব্যবস্থা গ্রহণ সম্পূর্ণ যৌক্তিক।
HSC Marketing 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · সৃজনশীল
ব্যবসায়িক সফলতার ক্ষেত্রে জনাব আমিনের গৃহীত পদক্ষেপ কতটুকু যুক্তিযু…
উদ্দীপক
Barisal · 2025
উত্তর
উত্তর
উত্তর