"জনাব রাহাতের সার্বিক কর্মকাণ্ডই ব্যবসায়িক সফলতার মূল কারণ।"- তুমি কি একমত? কর্মকাণ্ডগুলো উল্লেখপূর্বক বিশ্লেষণ কর।
উত্তর: জনাব রাহাতের বিপণনের সার্বিক কর্মকাণ্ড যেমন: পরিবহন, পর্যায়িতকরণ, গুদামজাতকরণ, ব্যক্তিক বিক্রয়, জনসংযোগ প্রভৃতি তার ব্যবসায়িক সফলতার মূল কারণ। যে মাধ্যম ব্যবহার করে উৎপাদিত পণ্যসামগ্রী দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ করা হয় তাকে পরিবহন বলে। পণ্যকে তার মান অনুযায়ী বিভিন্ন ভাগে ভাগ করাকে পর্যায়িতকরণ বলে। এক মৌসুমে উৎপাদিত পণ্য অন্য মৌসুম পর্যন্ত ধরে রাখার ব্যবস্থাকে গুদামজাতকরণ বলে। বিক্রেতা কর্তৃক সরাসরি পণ্য বা সেবা বিক্রয় করাকে ব্যক্তিক বিক্রয় বলে। পণ্য ও প্রতিষ্ঠানের বিশেষ ভাবমূর্তি সৃষ্টি করে পণ্যের বিক্রয় বৃদ্ধির কার্যক্রমকে জনসংযোগ বলে। উদ্দীপকে জনাব রাহাত বাজার তথ্য সংগ্রহ করে কম দামে রাজশাহী থেকে আম ক্রয় করেন। তিনি 'দেশ ট্রান্সপোর্ট'-এর ট্রাক ব্যবহার করে আম ফ্যাক্টরিতে নিয়ে আসেন। তিনি আমগুলোকে গুণগতমান অনুযায়ী তিন ভাগে ভাগ করেন এবং ভবিষ্যতের জন্য স্টোরে সংরক্ষণ করেন। উৎপাদিত জুস নিজস্ব বিক্রয়কর্মী দ্বারা ন্যায্যমূল্যে বিক্রয় করেন। তিনি SMS এর মাধ্যমে সকল ক্রেতার সাথে যোগাযোগ রাখেন। ফলে তার বিক্রয় ও মুনাফার পরিমাণ বৃদ্ধি পায়। আধুনিক অর্থনীতিতে বিপণনের গুরুত্ব অপরিসীম। তাই পণ্য বিপণনের ক্ষেত্রে একজন বিপণনকারীকে বিপণনের বিভিন্ন কার্যাবলি সম্পন্ন করতে হয়। উদ্দীপকের জনাব রাহাতও তাই বিপণনের বিভিন্ন কাজের যেমন: পরিবহন, পর্যায়িতকরণ, গুদামজাতকরণ, ব্যক্তিক বিক্রয়, জনসংযোগ প্রভৃতির মাধ্যমে আমের ব্যবসায় করেন। এই কাজগুলো ব্যতীত কোনো ব্যবসায়ীর পক্ষে ব্যবসায়ে সফলতা অর্জন করা সম্ভব হয় না। তাই আমি মনে করি, বিপণন কার্যক্রম ব্যবহার করেই জনাব রাহাত তার ব্যবসায়ে সফলতা অর্জন করেন।
HSC Marketing 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · সৃজনশীল
"জনাব রাহাতের সার্বিক কর্মকাণ্ডই ব্যবসায়িক সফলতার মূল কারণ।"- তুমি …
উদ্দীপক
Barisal · 2025
উত্তর
উত্তর
উত্তর