উদ্দীপকে উল্লিখিত প্রতিষ্ঠানটির সফলতা লাভের ক্ষেত্রে ভোক্তাবাজার বিভক্তিকরণের যে চলক ব্যবহার করা হয়েছে তা বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত প্রতিষ্ঠানটি সফলতা লাভের জন্য ভোক্তাবাজার বিভক্তিকরণের মনস্তাত্ত্বিক বিভক্তিকরণ চলকটি ব্যবহার করেছে। কোনো একটি জনগোষ্ঠীর বিভিন্ন ব্যক্তির মনস্তাত্ত্বিক পার্থক্যের ভিত্তিতে বাজারকে ভাগ করা হলে তাকে মনস্তাত্ত্বিক বিভক্তিকরণ বলে। যেমন: সামাজিক শ্রেণি, জীবনধারণ পদ্ধতি, ব্যক্তিত্ব, মূল্যবোধ ইত্যাদির ভিত্তিতে ভাগ করা। এক্ষেত্রে সমাজের উচ্চবিত্ত, মধ্যবিত্ত ও নিম্নবিত্ত ইত্যাদি শ্রেণিতে বিভক্ত করা সামাজিক শ্রেণির অন্তর্ভুক্ত। উদ্দীপকে 'রিকোটাচ' একটি নামকরা মোবাইল বিক্রয়কারী প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি সকল ক্রেতাদের চাহিদার কথা বিবেচনা করে সব ধরনের মোবাইল ও মোবাইল পার্টস বিক্রয় করেন। ব্যবসায়িক সুবিধার কথা চিন্তা করে প্রতিষ্ঠানটি বাজারকে তিনটি শ্রেণিতে যেমন: উচ্চবিত্ত, মধ্যবিত্ত ও নিম্নবিত্ত ভাগে ভাগ করেন। প্রত্যেক শ্রেণির চাহিদামাফিক পণ্য সরবরাহ করায় প্রতিষ্ঠানটি খুব কম সময়ের মধ্যে সফলতা পায়। একজন ব্যবসায়ীকে পণ্য বিপণনের পূর্বে ভোক্তাদের আয়, ব্যয় করার মানসিকতা, জীবনধারণ পদ্ধতি, ব্যক্তিত্ব ইত্যাদি বিষয়গুলো বিবেচনায় নিয়ে পণ্য বিপণন করতে হয়, যা ভোক্তাবাজার বিভক্তিকরণের মনস্তাত্ত্বিক বিভক্তিকরণ চলক। উদ্দীপকের প্রতিষ্ঠানটিও তাই সমাজের উচ্চবিত্ত, মধ্যবিত্ত ও নিম্নবিত্ত শ্রেণির মানুষের কথা চিন্তা করে বিভিন্ন ধরনের মোবাইল বাজারে বিক্রয় করে। এতে ভোক্তাদের ক্রয়ক্ষমতা বৃদ্ধির পাশাপাশি প্রতিষ্ঠানেরও উন্নতি সাধিত হয়। তাই আমি মনে করি, উদ্দীপকে উল্লিখিত প্রতিষ্ঠানটির সফলতা লাভের জন্য ভোক্তাবাজার বিভক্তিকরণের যে মনস্তাত্ত্বিক বিভক্তিকরণ চলকটি ব্যবহার করেছে তা খুবই গুরুত্বপূর্ণ।
HSC Marketing 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত প্রতিষ্ঠানটির সফলতা লাভের ক্ষেত্রে ভোক্তাবাজার বি…
উদ্দীপক
Barisal · 2025
উত্তর
উত্তর
উত্তর