"শিল্পবাজারের সদস্যসংখ্যা কম"- ব্যাখ্যা কর।
উত্তর: যে বাজারের ক্রেতারা নিজেদের ভোগ বা ব্যবহারের উদ্দেশ্যে পণ্য না ক্রয় করে উৎপাদনের উদ্দেশ্যে ক্রয় করে তাদেরকে নিয়ে যে বাজার গড়ে ওঠে তাকে শিল্পবাজার বলে। সাধারণত উৎপাদক, পুনঃব্যবহারকারী বা পুনঃবিক্রেতাদের নিয়ে শিল্পবাজার গঠিত হয়। এরা পণ্যের নতুন উপযোগ সৃষ্টির জন্য পণ্য ক্রয় করে। বিশ্বের প্রতিটি মানুষ ভোক্তা হওয়ায় এরা কোনো না কোনোভাবে ভোক্তাবাজারের সদস্য। কিন্তু শিল্পবাজারের সদস্যরা পুনঃউৎপাদন বা মুনাফা অর্জনের উদ্দেশ্যে পণ্য ক্রয় করে। তাই শুধু উৎপাদক এবং মধ্যস্থ ব্যবসায়ীরাই এ বাজারের সদস্য। একারণে শিল্পবাজারের সদস্যসংখ্যা কম হয়।
HSC Marketing 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · সৃজনশীল
"শিল্পবাজারের সদস্যসংখ্যা কম"- ব্যাখ্যা কর।
উদ্দীপক
Barisal · 2025
উত্তর
উত্তর
উত্তর