'রিকোটাচ' কোন বাজারের অন্তর্ভুক্ত? ব্যাখ্যা কর।
উত্তর: 'রিকোটাচ' পুনঃবিক্রেতা বাজারের অন্তর্ভুক্ত। পুনরায় বিক্রয় করার উদ্দেশ্যে যে সকল ব্যক্তি বা প্রতিষ্ঠান পণ্য ক্রয় করে তাদেরকে নিয়ে গঠিত বাজারকে পুনঃবিক্রেতা বাজার বলে। বিভিন্ন ধরনের মধ্যস্থ ব্যবসায়ীরা এ বাজারের ক্রেতা। যেমন: পাইকারি ব্যবসায়ী, খুচরা ব্যবসায়ী ইত্যাদি। বিক্রয়ের মাধ্যমে মুনাফা অর্জনের উদ্দেশ্যে এ বাজারের সদস্যরা পণ্য ক্রয় করে। উদ্দীপকে 'রিকোটাচ' একটি নামকরা মোবাইল বিক্রয়কারী প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি সকল ক্রেতাদের চাহিদার কথা বিবেচনা করে সব ধরনের মোবাইল ও মোবাইল পার্টস বিক্রয় করে। মোবাইল বিক্রয়কারী প্রতিষ্ঠান হিসেবে রিকোটাচের কার্যক্রম পুনঃবিক্রেতা বাজারের সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায়, 'রিকোটাচ' পুনঃবিক্রেতা বাজারের অন্তর্ভুক্ত।
HSC Marketing 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · সৃজনশীল
'রিকোটাচ' কোন বাজারের অন্তর্ভুক্ত? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Barisal · 2025
উত্তর
উত্তর
উত্তর