উদ্দীপকের "দুগ্ধ খামারিরা" বিপণনের কোন পরিবেশের সাথে সম্পর্কিত? ব্যাখ্যা করো
উত্তর: দুগ্ধ খামারিরা হলো বিপণনের ব্যষ্টিক পরিবেশের অন্তর্গত 'সরবরাহকারী'। পরিবেশের যেসব পক্ষ বা শক্তি বিপণন কার্যাবলিকে প্রত্যক্ষভাবে প্রভাবিত করে তাদের সমষ্টিকে ব্যষ্টিক পরিবেশ বলে। ব্যষ্টিক পরিবেশের অন্যতম উপাদান হলো সরবরাহকারী। সরবরাহকারী হচ্ছে ব্যক্তি বা প্রতিষ্ঠান, যারা ব্যবসায়ে উৎপাদনের উপকরণ সরবরাহ করে। কুমিল্লার 'মাতৃভান্ডার' প্রসিদ্ধ রসমালাই উৎপাদনকারী প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি রসমালাই ছাড়াও অন্যান্য মিষ্টিজাতীয় খাদ্য উৎপাদন করে। মিষ্টি উৎপাদনের প্রধান উপকরণ হচ্ছে দুধ। প্রতিষ্ঠানটি স্থানীয় দুগ্ধ খামারিদের নিকট হতে এ দুধ সংগ্রহ করে। এখানে দুগ্ধ খামারিরা হচ্ছে সরবরাহকারী। কেননা মিষ্টি তৈরির মূল উপকরণ এরাই সরবরাহ করে। এই সরবরাহকারীরা হচ্ছে পরিবেশের নিয়ন্ত্রণযোগ্য উপাদান। কেননা ব্যবসায় প্রতিষ্ঠান সরবরাহকারীদেরকে নিয়ন্ত্রণ করতে পারে, যা ব্যষ্টিক পরিবেশের বৈশিষ্ট্য বহন করে। তাই বলা যায়, উদ্দীপকে দুগ্ধ খামারিরা হচ্ছে সরবরাহকারী, যা ব্যষ্টিক পরিবেশের উপাদান।
HSC Marketing 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকের "দুগ্ধ খামারিরা" বিপণনের কোন পরিবেশের সাথে সম্পর্কিত? ব্য…
উদ্দীপক
Barisal · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর