উদ্দীপকে "মোহন মিয়া” ও অন্যান্য চাষিরা "আপেলকুল” চাষ করে দেশের অর্থনৈতিক উন্নয়নে কতটুকু ভূমিকা রাখবে? বিশ্লেষণ করো।
উত্তর: মোহন মিয়া ও অন্য চাষিরা আপেলকুল চাষ করে বৈদেশিক মুদ্রা অর্জনের মাধ্যমে দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একটি দেশের চাষিরা হলো সেই দেশের সম্পদ। চাষিরা অধিক উৎপাদনের মাধ্যমে যেমন দেশের মোট উৎপাদন বৃদ্ধি করে, তেমনি অধিক উৎপাদিত পণ্য বিদেশে রপ্তানি করারও সুযোগ সৃষ্টি করে দেয়। মোহন মিয়া একজন আপেলকুল চাষি। দেশে-বিদেশে আপেলকুলের যথেষ্ট চাহিদা রয়েছে। বর্তমানে মোহন মিয়া দেশের চাহিদা মিটিয়ে উক্ত পণ্য বিদেশে রপ্তানি করে প্রচুর বৈদেশিক মুদ্রা আয় করছেন। তার দেখাদেখি অন্য চাষিরাও আপেলকুল চাষ শুরু করেছে। ফলে এলাকার চাষিরাও ধীরে ধীরে সফলতার দিকে এগিয়ে যাচ্ছে। মোহন মিয়া ও অন্য চাষিদের উৎপাদিত আপেলকুল দেশের মোট উৎপাদন বৃদ্ধিতে সহায়তা করবে। ফলে দেশের জাতীয় আয় বৃদ্ধি পাবে। পাশাপাশি অধিক বিক্রয়ের কারণে এ চাষিদের মাথাপিছু আয় বৃদ্ধি পাবে। ফলে দেশ সমৃদ্ধ হবে। তাছাড়া অধিক আপেলকুল উৎপাদন ও রপ্তানি বৈদেশিক মুদ্রা অর্জনে সাহায্য করবে। এ আপেলকুল রপ্তানির সাথে সাথে অনেকের জন্য নতুন কর্মক্ষেত্রের সুযোগ সৃষ্টি হবে। ফলে দেশে বেকারত্ব হ্রাস পাবে এবং সমৃদ্ধ হবে দেশের আর্থিক অবস্থা। তাই বলা যায়, এ আপেলকুল চাষের মাধ্যমে মোহন মিয়া ও অন্য চাষিরা দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
HSC Marketing 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে "মোহন মিয়া” ও অন্যান্য চাষিরা "আপেলকুল” চাষ করে দেশের অর্থ…
উদ্দীপক
Barisal · 2017
উত্তর
উত্তর
উত্তর