উদ্দীপকে জনাব আরমান আম সংরক্ষণের পূর্বে বিপণনের কোন কোন কাজ সম্পাদন করেছেন?- ব্যাখ্যা করো।
উত্তর: জনাব আরমান আম সংরক্ষণের পূর্বে প্রমিতকরণ ও পর্যায়িতকরণ কাজগুলো সম্পাদন করেছেন। পণ্যের মান নির্দিষ্ট করাকে প্রমিতকরণ বলা হয়। অতঃপর এ মান অনুযায়ী পণ্যকে বিভিন্ন ভাগে বা শ্রেণিতে বিভক্ত করাই হলো পর্যায়িতকরণ। জনাব আরমান কাওরান বাজারের মৌসুমি ফলের পাইকারি ব্যবসায়ী। তিনি আমের মৌসুমে রংপুর হতে বেশি পরিমাণে হাঁড়িভাঙা জাতের আম ক্রয় করেন। ক্রয়ের সাথে সাথেই তিনি এ আম বিক্রয় করেন না। আমকে আকার, আকৃতি, মান ও স্থায়িত্ব বিবেচনা করে বিক্রয়ের জন্য ছোট, মাঝারি ও বড় ইত্যাদি শ্রেণিতে বিভক্ত করে তারপর সংরক্ষণ করেন। অর্থাৎ তিনি প্রথমে মান নির্দিষ্ট করেন। যেমন: আকৃতি, স্থায়িত্ব হলো প্রমিতকরণে মান নির্ধারণের ভিত্তি। অতঃপর নির্ধারিত মান অনুযায়ী পণ্যকে ভাগ করেছেন, যেমন: ছোট, বড়, মাঝারি কিংবা কাঁচা ও পাকা। এ ধরনের বিভাগকে পর্যায়িতকরণ বলা হয়। সুতরাং জনাব আরমান প্রমিতকরণ ও পর্যায়িতকরণ কাজগুলো সম্পাদন করেছেন।
HSC Marketing 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে জনাব আরমান আম সংরক্ষণের পূর্বে বিপণনের কোন কোন কাজ সম্পাদন…
উদ্দীপক
Barisal · 2017
উত্তর
উত্তর
উত্তর