পণের মান ও আকার অনুযায়ী ভাগ করে ব্যবসায়ী হিসেব জনাব আরমান কী ধরনের সুবিধা পেয়ে থাকেন? বিশ্লেষণ করো।
উত্তর: পণ্যের মান ও আকার অনুযায়ী ভাগ করে ব্যবসায়ী হিসেবে জনাব আরমান পণ্য বিক্রয় এবং সঠিক মূল্য নির্ধারণের মাধ্যমে অধিক মুনাফা অর্জনের সুবিধা পেয়ে থাকেন। পণ্যকে মান ও আকার অনুযায়ী ভাগ করায় আকৃতিভেদে পণ্যের মূল্য নির্ধারণ করা সম্ভবপর হয়। তাছাড়া এর ফলে পণ্য সংরক্ষণের ক্ষেত্রে পণ্যমান ঠিক থাকে। জনাব আরমান রংপুর হতে আম কিনে তা ঢাকায় বিক্রয় করেন। তিনি একজন পাইকার। তিনি প্রচুর পরিমাণে আম ক্রয় করে ঐগুলো মান ও আকৃতি অনুযায়ী ভাগ করেন। অর্থাৎ তিনি প্রমিতকরণ ও পর্যায়িতকরণ কাজগুলো সম্পাদন করেন। অতঃপর তা সংরক্ষণ করেন। এতে করে পণ্যের মান ও গুণাগুণ বজায় থাকে। তাছাড়া ক্রেতারা তাদের চাহিদা অনুযায়ী আম ক্রয় করতে পারে এবং বিক্রয় সুশৃঙ্খল হয়। জনাব আরমান আমের প্রমিতকরণ ও পর্যায়িতকরণ করেছেন। সব ক্রেতাই এক ধরনের আম চায় না। কেউ বড় ধরনের, কেউবা মাঝারি ধরনের আম চায়। এদের চাহিদা অনুযায়ী আম সরবরাহ করা কেবল পর্যায়িতকরণের মাধ্যমেই সম্ভব হয়। ফলে বিক্রয়ে সুশৃঙ্খলা থাকার পাশাপাশি ক্রেতা সন্তুষ্টি নিশ্চিত হয়। তাছাড়া প্রতিটি আকৃতি ও ধরনের আমের জন্য জনাব আরমান আলাদা দাম নির্ধারণ করতে পেরেছেন। পর্যায়িতকরণ করার ফলে অধিক মুনাফা অর্জন করার সম্ভাবনা বাড়বে। তাছাড়া পণ্য গুদামজাতকরণের ক্ষেত্রে এ ভাগের কারণে পণ্য নষ্ট হবে না এবং মান অক্ষুণ্ণ থাকবে। তাই বলা যায়, প্রমিতকরণ ও পর্যায়িতকরণ করে জনাব আরমান উপরোক্ত সুবিধাগুলো পেয়ে থাকেন।
HSC Marketing 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · সৃজনশীল
পণের মান ও আকার অনুযায়ী ভাগ করে ব্যবসায়ী হিসেব জনাব আরমান কী ধরনের …
উদ্দীপক
Barisal · 2017
উত্তর
উত্তর
উত্তর