কুমিল্লা মাতৃভান্ডারের মালিকের দুশ্চিন্তা লাঘবে করণীয় কী? মতামত দাও।
উত্তর: দুশ্চিন্তা লাঘবে কুমিল্লা মাতৃভান্ডারের মালিকের উচিত আইনের দ্বারস্থ হওয়া এবং বিজ্ঞাপন প্রচারের মাধ্যমে ক্রেতাদের সচেতনতা সৃষ্টি করা। রাজনৈতিক পরিবেশ বলতে সরকারি নিয়ম-নীতি, আইন-কানুন, সরকারি সংস্থা ও সামাজিক স্বার্থ সংরক্ষণকারী এবং বিভিন্নভাবে প্রভাব বিস্তারকারী জনগোষ্ঠীর সমষ্টিকে বোঝায়। ব্যবসায়ী প্রতারণতার শিকার হলে রাজনৈতিক পরিবেশের সহায়তায় এবং ব্যবসায় তথ্য প্রচারের মাধ্যমে প্রতারণা থেকে রক্ষা পেতে পারে। কুমিল্লার 'মাতৃভাণ্ডার' প্রসিদ্ধ মিষ্টি উৎপাদনকারী প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটির মিষ্টি খুবই ভালো বিধায় এর স্থানীয় চাহিদা অনেক বেশি। প্রতিষ্ঠানটির নিজস্ব শো-রুম বাদে অন্য কোনো শাখা নেই। এ সুযোগটিকে কাজে লাগিয়ে অনেক অসাধু ব্যবসায়ীরা কুমিল্লার বিভিন্ন স্থানে এ প্রতিষ্ঠানের নামে শাখা খুলে মিষ্টি বিক্রয় করছে। এতে করে ভোক্তারা প্রতারিত হচ্ছে এবং কমে যাচ্ছে আসল মাতৃভান্ডারের বিক্রয়। এ প্রতারণা রোধে প্রতিষ্ঠানটি আইনগত ব্যবস্থা নিতে পারে। তাছাড়া বিজ্ঞাপন প্রদানের মাধ্যমে ভোক্তাদেরকেও সচেতন করতে পারে। aপ্রতিষ্ঠানটি ট্রেডমার্ক অ্যাক্ট অনুযায়ী আইনগত ব্যবস্থা নিতে পারে। ফলে অসাধু ব্যবসায়ীরা তাদের দোকান বন্ধ করে দিতে বাধ্য হবে এবং ভবিষ্যতে কেউ প্রতারণা করার সাহস পাবে না। এ ট্রেডমার্ক অ্যাক্ট হলো ব্যবসায় সংক্রান্ত একটি আইন, যা রাজনৈতিক পরিবেশের উপাদান। তাছাড়া প্রতিষ্ঠানটি ক্রেতাদের সচেতন করার জন্য বিজ্ঞাপন প্রদান করতে পারে। ফলে ভোক্তারা প্রকৃত মাতৃভান্ডার সর্ম্পকে জানতে পারবে এবং সেখান থেকেই মিষ্টি ক্রয় করবে। সুতরাং মাতৃভান্ডারের মালিক রাজনৈতিক পরিবেশের সুবিধা গ্রহণ ও বিজ্ঞাপন প্রদানের মাধ্যমে উক্ত সমস্যা দূর করতে পারবেন।
HSC Marketing 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · সৃজনশীল
কুমিল্লা মাতৃভান্ডারের মালিকের দুশ্চিন্তা লাঘবে করণীয় কী? মতামত দাও।
উদ্দীপক
Barisal · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর