ক্রেতা সন্তুষ্টি বলতে কী বুঝায়? ব্যাখ্যা করো।
উত্তর: পণ্যের উপযোগ ভোগ বা ব্যবহারের পর ক্রেতা যে অনুভূতি প্রকাশ করে তা-ই ক্রেতা সন্তুষ্টি। পূর্বের ক্রয়ের অভিজ্ঞতা, সহযোগী ও বন্ধু-বান্ধবের মন্তব্য এবং বিপণনকারীর তথ্যের ভিত্তিতে ভোক্তার মনে পণ্য সম্পর্কে প্রত্যাশা তৈরি হয়। প্রত্যাশার তুলনায় পণ্যের কার্যকারিতা কম হলে ক্রেতা অসন্তুষ্ট হন। পণ্যের কার্যকারিতা এবং প্রত্যাশা একই হলে ক্রেতারা সন্তুষ্ট হন। ক্রেতা সন্তুষ্টি যত বেশি হয়, উক্ত পণ্যের বাজার ততই প্রসারিত হয়।
HSC Marketing 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · সৃজনশীল
ক্রেতা সন্তুষ্টি বলতে কী বুঝায়? ব্যাখ্যা করো।
উদ্দীপক
Barisal · 2017
উত্তর
উত্তর
উত্তর