উদ্দীপকে মোহন মিয়া বিপণনের কোন মৌলিক ধারণার ওপর ভিত্তি করে "আপেলকুল” চাষ করেন? ব্যাখ্যা করো ।
উত্তর: বিপণনের মৌলিক ধারণা-চাহিদার ওপর ভিত্তি করে মোহন মিয়া আপেলকুল চাষ করেন। বিপণনের মৌলিক ধারণা বলতে বিপণনের সাথে সম্পৃক্ত প্রধান ধারণাগুলোকে বোঝায়। এগুলোর মধ্যে চাহিদা হলো অন্যতম মৌলিক ধারণা। কোনো কিছু পাওয়ার আকাঙ্ক্ষা এবং আকাঙ্ক্ষিত পণ্য বা সেবা ক্রয়ের সামর্থ্য এবং অর্থ ব্যয়ের ইচ্ছা থাকলে তাকে চাহিদা বলে। ঝিনাইদহ জেলার মোহন মিয়া একজন আপেলকুল চাষি। এলাকার ভূমি আপেলকুল চাষের জন্য খুবই উপযোগী। তিনি এ ফল চাষের ক্ষেত্রে ক্রেতাদের চাহিদাকে গুরুত্ব দেন। অর্থাৎ ক্রেতাদের আপেলকুলের প্রতি আকাঙ্ক্ষা, ক্রয়ের সামর্থ্য এবং ক্রেতাদের অর্থ ব্যয়ের ইচ্ছাকে প্রাধান্য দেন। ক্রেতাদের যদি আপেলকুল ক্রয়ের প্রতি আগ্রহ না থাকে তবে এই ফল উৎপাদন করাটাই বৃথা। তাই মোহন মিয়া আপেলকুল ক্রেতাদের চাহিদা কী পরিমাণ তা নির্ণয় করে তারপর তা উৎপাদন করেন। এ চাহিদার বিষয়টি বিপণনের মৌলিক ধারণার চাহিদাকে নির্দেশ করে।
HSC Marketing 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে মোহন মিয়া বিপণনের কোন মৌলিক ধারণার ওপর ভিত্তি করে "আপেলকুল…
উদ্দীপক
Barisal · 2017
উত্তর
উত্তর
উত্তর