উদ্দীপকে উল্লিখিত "স্বপ্নীল হাউজ” ব্যবসায়টি কোন ধরনের ব্যবসায়ের আওতাভুক্ত? ব্যাখ্যা করো।
উত্তর: 'স্বপ্নীল হাউজ' ব্যবসায়টি হলো চেইন স্টোর। চেইন স্টোর হলো একটি বৃহদায়তন খুচরা ব্যবসায় প্রতিষ্ঠান, যা একই মালিকানা ও ব্যবস্থাপনার আওতায় একাধিক শাখা দোকানের মাধ্যমে পরিচালনা করা হয়। এর মূল বৈশিষ্ট্য হলো- এরা নিজে কখনও পণ্য উৎপাদন করে না। 'স্বপ্নীল হাউজ' হলো কুষ্টিয়া শহরে মহিলাদের থ্রি-পিস বিক্রয়কারী একটি প্রতিষ্ঠান। তারা দেশের বিভিন্ন বাজার থেকে থ্রি-পিস সংগ্রহ করে বিভিন্ন স্থানে শাখা খুলে তা বিক্রয় করে। এ বিপণির সব শাখায় একই বিক্রয়নীতি অনুসরণ করা হয়। এর পরিচালনা, নিয়ন্ত্রণ ও ব্যবস্থাপনা কেন্দ্রীভূত থাকে। অর্থাৎ প্রতিষ্ঠানটি কী করবে বা কী করা উচিত, কী ধরনের বিক্রয়নীতি অনুসরণ করবে বা প্রতিটি শাখার সাজসজ্জা কেমন হবে তা কেন্দ্র থেকে নির্ধারণ করে দেয়া হয়। এছাড়া প্রতিটি শাখাও একই নামে পরিচালিত হয়। 'স্বপ্নীল হাউজ'-এর এসব বৈশিষ্ট্য চেইন স্টোরের সাথে সামঞ্জস্যপূর্ণ। সুতরাং বলা যায়, 'স্বপ্নীল হাউজ' একটি চেইন স্টোর বা বিপণি মালা।
HSC Marketing 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত "স্বপ্নীল হাউজ” ব্যবসায়টি কোন ধরনের ব্যবসায়ের আওত…
উদ্দীপক
Barisal · 2017
উত্তর
উত্তর
উত্তর