উদ্দীপকে সুমন কোন ধরনের পণ্যের ব্যবসায় করেন? ব্যাখ্যা করো।
উত্তর: সুমন ভোগ্য পণ্যের অন্তর্ভুক্ত 'আবশ্যক পণ্যের' ব্যবসায় করেন। আমাদের দৈনন্দিন জীবনযাপনে যে ধরনের পণ্যের দরকার হয় যেমন- চাল-ডাল, কাগজ, তৈল প্রভৃতিই আবশ্যক পণ্য। সকল আবশ্যক পণ্যই হলো ভোগ্য পণ্য। জনাব সুমন একজন খুচরা ব্যবসায়ী। তিনি যাত্রাবাড়ী মাছের আড়ত থেকে ছোট ও বড় মাছ ক্রয় করে ভ্যানগাড়ি দিয়ে ভোক্তার কাছে বিক্রয় করেন। অর্থাৎ সুমনের বিক্রীত পণ্যটি হলো ভোগ্য পণ্য। এ ভোগ্য পণ্যের মধ্যেও ভাগ রয়েছে। কিছু পণ্য রয়েছে ভোক্তারা সবসময়ই ক্রয় করে। নিত্যনৈমিত্তিক জীবনযাপনে এ পণ্যগুলোর দরকার হয়। যেমন: চাল-ডাল, মাছ, মাংস, তৈল, সাবান প্রভৃতি পণ্যকে আবশ্যক পণ্য বলা হয়। সুমনের বিক্রীত মাছও আবশ্যক পণ্য। কারণ মাছ মানুষের দৈনন্দিন খাদ্যতালিকার অন্তর্ভুক্ত। তাই বলা যায়, সুমন আবশ্যক পণ্যের ব্যবসায়ী।
HSC Marketing 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে সুমন কোন ধরনের পণ্যের ব্যবসায় করেন? ব্যাখ্যা করো।
উদ্দীপক
Barisal · 2017
উত্তর
উত্তর
উত্তর