চম্পলের গুণাবলি বিক্রয়কর্মীর শারীরিক ও মানসিক গুণাবলির অন্তর্ভুক্ত।
একজন আদর্শ বিক্রয়কর্মীর মধ্যে কিছু গুণ রয়েছে, যা দৈহিক বা শরীর সম্বন্ধীয়। এগুলোকে শারীরিক গুণাবলি বলা হয়। উত্তম স্বাস্থ্য, সুদর্শন চেহারা, হাসি, সুকণ্ঠ প্রভৃতি শারীরিক গুণাবলির অন্তর্ভুক্ত। এছাড়া কিছু মানসিক গুণও বিক্রয়কর্মীর থাকা আবশ্যক। আত্মবিশ্বাস, আন্তরিকতা, উৎসাহ প্রভৃতি হলো মানসিক গুণাবলির উদাহরণ।
চম্পল 'পোশাকমেলা বিপণি বিতান'-এর একজন বিক্রয়কর্মী। তিনি দেখতে সুন্দর। ক্রেতাদের সাথে তিনি হাসিমুখে কথা বলেন। কথাবার্তা ও আচরণের মাধ্যমে অল্পসময়ের মধ্যেই তিনি ক্রেতাদেরকে পণ্য ক্রয়ে উদ্বুদ্ধ করতে পারেন। এখানে তার সুদর্শন চেহারা ও হাসি হলো শারীরিক গুণ এবং আচরণ হলো মানসিক গুণ। তার সুন্দর আচরণ দ্বারা আন্তরিকতা, উৎসাহ ও আত্মবিশ্বাসকে নির্দেশ করা হয়েছে। এখানে মূলত চম্পলের শারীরিক ও মানসিক গুণাবলি ফুটে উঠেছে। তাই বলা যায়, চম্পলের বিক্রয়িকতায় শারীরিক ও মানসিক গুণের প্রতিফলন ঘটেছে।