উদ্দীপকে উল্লিখিত প্রতিষ্ঠানটি কোন ধরনের বাজারের অন্তর্ভুক্ত? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে বন্ধু ইলেকট্রনিকস লি. প্রতিষ্ঠানটি শিল্প বাজারের অন্তর্ভুক্ত। যারা ব্যবসায়িক বা উৎপাদনের প্রয়োজনে পণ্য বা সেবা ক্রয় করে তাদেরকে নিয়ে শিল্প বাজার গঠিত হয়। এ বাজারের ক্রেতার সংখ্যা ভোক্তা বাজার থেকে অনেক কম হয়। বন্ধু ইলেকট্রনিকস লিমিটেড দীর্ঘদিন ধরে Oppo মোবাইল ফোন বিপণন করে আসছে। এক্ষেত্রে তারা দেশের বিভিন্ন স্থানে শাখা স্থাপন করে পণ্য ভোক্তাদের দোরগোড়ায় মোবাইল ফোন পৌঁছে দিচ্ছে। এখানে বন্ধু ইলেকট্রনিকস লি. প্রতিষ্ঠানটি হলো Oppo মোবাইলের প্রস্তুতকারক। এ মোবাইল তৈরিতে তাদের নানা ধরনের যন্ত্রাংশ ও সরঞ্জামের প্রয়োজন হয়। এ সরঞ্জামগুলো প্রতিষ্ঠানটি ক্রয় করে অতঃপর তা দিয়ে মোবাইল উৎপাদন করে। অর্থাৎ প্রতিষ্ঠানটি প্রক্রিয়াকরণ করে পুনরায় বিক্রয়ের উদ্দেশ্যে পণ্য ক্রয় করে। তাই বলা যায়, প্রতিষ্ঠানটি শিল্প বাজারের অন্তর্ভুক্ত।
HSC Marketing 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত প্রতিষ্ঠানটি কোন ধরনের বাজারের অন্তর্ভুক্ত? ব্যাখ…
উদ্দীপক
Barisal · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর