বন্ধু ইলেকট্রনিকস লি. প্রতিষ্ঠানটি ক্ষতি হতে উত্তরণের জন্য বিপণন মিশ্রণের প্রসার উপাদনটির প্রতি গুরুত্ব প্রদান করা যুক্তিযুক্ত হবে বলে আমি মনে করি।
বিপণন মিশ্রণ হচ্ছে চারটি নিয়ন্ত্রণযোগ্য উপাদান তথা: পণ্য, মূল্য, স্থান ও প্রসারের সমষ্টি। এখানে প্রসার বলতে বিক্রয় বৃদ্ধির জন্য ব্যবহৃত যাবতীয় কৌশলকে বোঝায়।
বন্ধু ইলেকট্রনিকস লিমিটেড কয়েক বছর ধরে Oppo মোবাইল ফোন বিপণন করে আসছে। প্রতিষ্ঠানটি দেশের বিভিন্ন স্থানে শো-রুম ও প্রতিষ্ঠা করেছে। কিন্তু তাদের পণ্যের বিক্রয় খুব একটা আশানুরূপ হয়নি। কারণ ক্রেতাদের Oppo নামক মোবাইল ফোন বিষয়ে কোনো ধারণা ছিল না। এজন্যই প্রতিষ্ঠানটিকে প্রতিবছর লোকসান গুণতে হয়েছে। প্রতিষ্ঠান এক্ষেত্রে বিপণন মিশ্রণের 'প্রসার' উপাদানটি ব্যবহার করে এ সমস্যা হতে বেরিয়ে আসতে পারে।
বন্ধু ইলেকট্রনিকস লি. প্রসার উপাদানটির ওপর গুরুত্ব দিলে বিক্রয় বৃদ্ধির সম্ভাবনা তৈরি হবে। কেননা, প্রসার হচ্ছে কতকগুলো কৌশল যেমন: বিজ্ঞাপন, বিক্রয় প্রসার, জনসংযোগ প্রভৃতির সমষ্টি, যার মাধ্যমে পণ্যের বিক্রয় বৃদ্ধি করা সহজ হয়। এক্ষেত্রে প্রতিষ্ঠানটি বিজ্ঞাপন প্রদানের মাধ্যমে Oppo সম্পর্কে ক্রেতাদের জ্ঞানসংক্রান্ত প্রতিবন্ধকতা দূর করবে। ফলে ক্রেতারা মোবাইলটির বিষয়ে একটি সুস্পষ্ট ধারণা পাবে। 'বিক্রয় প্রসার' একটি স্বল্পমেয়াদি প্রসার কৌশল। তাছাড়া জনংসযোগ Oppo মোবাইলকে সকল ক্রেতার নিকট পরিচিত করে তুলবে। এ আলোচনার আলোকে বলা যায়, প্রতিষ্ঠানটির প্রসার উপাদনটির ওপর গুরুত্ব প্রদান করা যুক্তিযুক্ত হবে।