উদ্দীপকে ব্রাদার্স গ্রুপের অর্জিত মুনাফার সাথে ব্রেক-ইভেন-বিন্দুর সম্পর্ক মূল্যায়ন করো।
উত্তর: ব্রাদার্স গ্রুপের অর্জিত মুনাফার সাথে ব্রেক-ইভেন বা ভারসাম্য বিন্দুর সম্পর্ক রয়েছে। ব্রেক ইভেন হচ্ছে এমন একটি ভারসাম্য বিন্দু যেখানে ব্যবসা প্রতিষ্ঠানের মোট আয় ও মোট ব্যয় সমান হয়। ব্যবসায়ের আয় এ বিন্দুর নিচে হলে প্রতিষ্ঠানের লোকসান এবং উপরে হলে প্রতিষ্ঠানের মুনাফা অর্জিত হয়। ব্রাদার্স গ্রুপ তার উৎপাদিত প্রতিটি ডাইনিং টেবিল ৯০০ টাকা দরে বিক্রয়ের সিদ্ধান্ত নিয়েছে। এক্ষেত্রে তার ব্রেক ইভেন বিন্দু হলো ১৫০ একক। যদি প্রতিষ্ঠানটি ১৫০ এককের বেশি বিক্রয় করতে পারে, তাহলে মুনাফা অর্জিত হবে, আর যদি ১৫০ এককের কম টেবিল বিক্রয় করে, তাহলে প্রতিষ্ঠানটি লোকসানের সম্মুখীন হবে। ব্রাদার্স গ্রুপ ব্রেক ইভেন বিন্দু নির্ণয়ের মাধ্যমে ক্ষতির হাত থেকে বাঁচতে কী পরিমাণ ফার্নিচার অবশ্যই বিক্রয় করতে হবে, তার সীমা নির্ধারণ করেছে। এখানে ১৫০ এককের বেশি যতটি টেবিল বিক্রয় করতে পারবে সেটাই তাদের প্রতিষ্ঠানের জন্য লাভজনক হবে। ব্রেক ইভেন নির্ণয়ের ফলে তাদের বিক্রয় কার্যে গতিশীলতা আসবে এবং মুনাফা অর্জনের সম্ভাবনা বাড়বে। সুতরাং, ব্রাদার্স গ্রুপের প্রত্যাশিত মুনাফা অর্জনের সাথে ব্রেক ইভেন বিন্দুর সম্পর্ক অত্যন্ত ঘনিষ্ঠ।
HSC Marketing 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে ব্রাদার্স গ্রুপের অর্জিত মুনাফার সাথে ব্রেক-ইভেন-বিন্দুর স…
উদ্দীপক
Barisal · 2017
উত্তর
উত্তর
উত্তর