ওয়ালটন কোম্পানি লিমিটেড কর্তৃক ঈদ-উল-আযহা উপলক্ষে পণ্যের মূল্য ছাড় বা রিবেট প্রদান প্রতিযোগিতা মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমি মনে করি।
নির্দিষ্ট সময়ের জন্য উৎপাদনকারী কর্তৃক ক্রেতার নিকট পণ্য বিক্রয়ের জন্য যে বিশেষ ছাড় প্রদান করা হয় তাই রিবেট। ওয়ালটন কোম্পানি লিমিটেড ইলেকট্রনিকস সামগ্রীর উৎপাদনকারী প্রতিষ্ঠান। ক্রেতাদের রুচি ও চাহিদার দিকে নজর রেখে পণ্য প্রস্তুত করায় প্রতিষ্ঠানটি ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে। মূল্য নির্ধারণের ক্ষেত্রে প্রতিষ্ঠানটি ক্রেতাভ্যালু বিবেচনায় রাখে। তারপর প্রতিষ্ঠানটিকে প্রতিযোগিতার সম্মুখীন হয়ে বিক্রয় বৃদ্ধির নানান কৌশল নিতে হচ্ছে। আসছে ঈদ-উল-আযহা উপলক্ষে প্রতিষ্ঠানটি পণ্য ক্রয়ে ১৫% মূল্য ছাড় ঘোষণা করে। উদ্দেশ্য হচ্ছে প্রতিযোগিতা মোকাবিলা করে বিক্রয় বৃদ্ধি করা।
প্রতিষ্ঠানটি ভ্যালুভিত্তিক পদ্ধতিতে মূল্য নির্ধারণ করে। এক্ষেত্রে সে পণ্যটির মূল্য ৫,০০০ টাকা হওয়ার কথা, মূল্য ছাড়ের কারণে তার দাম কমে যাবে। ফলে ক্রেতারা তাদের প্রত্যাশিত মূল্যের থেকেও কম দামে পণ্য পাবে। তাছাড়া মূল্য খুবই সংবেদনশীল বিষয়। যখন ক্রেতারা দেখবে অন্য প্রতিযোগী প্রতিষ্ঠান থেকে ওয়ালটনের পণ্যের দাম কম, ক্রেতারা ওয়ালটনের পণ্যের দিকেই বেশি ঝুঁকবে। ফলে পূর্বের তুলনায় বিক্রয় বৃদ্ধি পাবে। সাথে সাথে প্রতিযোগী প্রতিষ্ঠান থেকে কম মূল্য ধার্য করায় প্রতিযোগী প্রতিষ্ঠানেরও বিক্রয় কমবে। ফলে ওয়ালটন প্রতিযোগিতায়ও এগিয়ে থাকবে। তাই বলা যায়, ওয়ালটন কর্তৃক রিবেট প্রদান প্রতিষ্ঠানটিকে প্রতিযোগীদের থেকে এগিয়ে রাখবে।