উদ্দীপকে ওয়ালটন কোম্পানি লি. কোন পদ্ধতিতে পণ্যের মূল্য নির্ধারণ করে? ব্যাখ্যা করো।
উত্তর: ওয়ালটন কোম্পানি লিমিটেড ভ্যালুভিত্তিক পদ্ধতিতে পণ্যের মূল্য নির্ধারণ করে। ভ্যালুভিত্তিক মূল্য নির্ধারণ পদ্ধতিতে ভোক্তা পণ্যটিকে কীভাবে উপলব্ধি করছে তার উপর ভিত্তি করে মূল্য নির্ধারণ করা হয়। ওয়ালটন কোম্পানি লিমিটেড বিভিন্ন ধরনের টিভি, ফ্রিজ ও অন্যান্য ইলেকট্রনিকস সামগ্রীর উৎপাদনকারী প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি ক্রেতাদের রুচি ও চাহিদায় গুরুত্ব দিয়ে পণ্য ডিজাইন করে। ফলে প্রতিষ্ঠানটি অল্প সময়ের মধ্যে দেশে সুপরিচিতি অর্জন করে। প্রতিষ্ঠানটি মূল্য নির্ধারণের ক্ষেত্রে ক্রেতাদের মতামত বিবেচনা করে। অর্থাৎ উৎপাদিত সামগ্রীর জনপ্রিয়তা বিবেচনায় রেখে প্রতিষ্ঠানটি পণ্যের মূল্য নির্ধারণ করে। এক্ষেত্রে পণ্য সম্পর্কে ক্রেতাদের উপলব্ধি অর্থাৎ পণ্যটিকে ক্রেতারা কতটুকু গুরুত্ব দিচ্ছে তা বিবেচনা করা হয়। এ ধরনের মূল্য নির্ধারণ ব্যবস্থা ভ্যালুভিত্তিক মূল্য নির্ধারণ পদ্ধতির বৈশিষ্ট্যের সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায়, প্রতিষ্ঠানটি পণ্যের মূল্য নির্ধারণের ক্ষেত্রে ক্রেতা ভ্যালু বিবেচনায় নিয়ে ভ্যালুভিত্তিক মূল্য নির্ধারণ পদ্ধতি অনুসরণ করে।
HSC Marketing 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে ওয়ালটন কোম্পানি লি. কোন পদ্ধতিতে পণ্যের মূল্য নির্ধারণ করে…
উদ্দীপক
Barisal · 2017
উত্তর
উত্তর
উত্তর