উদ্দীপকে উল্লিখিত প্রসারের যে কার্যক্রম গ্রহণ করেছে তা বিজ্ঞাপন না প্রচার- ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে যে দুটি প্রসার কার্যক্রম গ্রহণ করা হয়েছে, তার প্রথমটি হলো প্রচার এবং দ্বিত্বীয়টি বিজ্ঞাপন। তৃতীয় পক্ষের মাধ্যমে কোনো পণ্য বা সেবা সম্পর্কে জনসাধারণকে জানানোর ব্যবস্থাই হলো 'প্রচার'। এক্ষেত্রে উদ্যোক্তা হলো প্রথম পক্ষ, ক্রেতা দ্বিতীয় পক্ষ এবং গণমাধ্যমগুলো তৃতীয় পক্ষ। 'প্রচার'-এর ক্ষেত্রে উদ্যোক্তাকে অর্থ ব্যয় করতে হয় না। অন্যদিকে, বিজ্ঞাপন হচ্ছে নৈর্ব্যক্তিক উপায়ে ক্রেতার কাছে পণ্যসামগ্রী উপস্থাপন করা। এতে উদ্যোক্তাকে অর্থ ব্যয় করতে হয়। প্রাকৃতিক সৌন্দর্যের এক অপরূপ লীলাভূমি বান্দরবানের নীলাচল। বিভিন্ন টিভি চ্যানেল ও সাময়িকী নিজ উদ্যোগে 'নীলাচল' সম্পর্কে আকর্ষণীয় তথ্য পরিবেশন করে। এতে দেশবাসী নীলাচলের অবস্থান, সেখানকার মানুষের জীবন-যাত্রার ধরন ও নৈসর্গিক সৌন্দর্য সম্পর্কে জানতে পারে। উল্লেখ্য, টিভি চ্যানেল ও সাময়িকীগুলোকে কোনো অর্থ প্রদান করা হয়নি। তারা নিজ থেকেই 'নীলাচল' সম্পর্কে তথ্য তুলে ধরেছে। সুতরাং এটি হলো 'প্রচার'। টিভি চ্যানেল বা সাময়িকীগুলো এখানে তৃতীয়পক্ষ হয়েই নীলাচল সম্পর্কে তথ্য উপস্থাপন করছে। অন্যদিকে বাংলাদেশ পর্যটন কর্পোরেশন বিভিন্ন মাধ্যমে (যেমন: রেডিও, টেলিভিশন, পত্র-পত্রিকা ও ওয়েবসাইট) 'নীলাচল' সম্পর্কে তথ্য তুলে ধরেছে। এক্ষেত্রে বাংলাদেশ পর্যটন কর্পোরেশনকে অর্থ ব্যয় করতে হয়েছে। সুতরাং এটি হলো 'বিজ্ঞাপন'। তাই বলা যায়, উদ্দীপকে 'নীলাচল'-এর প্রসার কার্যক্রমের জন্য প্রচার ও বিজ্ঞাপন উভয় কৌশলই ব্যবহার করা হয়েছে।
HSC Marketing 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত প্রসারের যে কার্যক্রম গ্রহণ করেছে তা বিজ্ঞাপন না …
উদ্দীপক
Barisal · 2017
উত্তর
উত্তর
উত্তর