সঠিক প্রসার কৌশল অবলম্বনের ফলেই নীলাচলের প্রতি পর্যটনগণ আকৃষ্ট হয়েছে- উদ্দীপকের আলোকে বিশ্লেষণ করো।
উত্তর: বিজ্ঞাপন ও প্রচারের মতো সঠিক প্রসার কৌশল গ্রহণের কারণেই নীলাচলের প্রতি পর্যটকগণ আকৃষ্ট হয়েছে। পণ্য বা সেবার তথ্য তুলে ধরে তা ক্রয়ে ক্রেতাদেরকে উদ্বুদ্ধ করাই হলো বিপণন প্রসার। বিজ্ঞাপন কিংবা প্রচার উভয়েই বিপণন প্রসারের গুরুত্বপূর্ণ অংশ। প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি হলো নীলাচল। বিভিন্ন টিভি চ্যানেল ও সাময়িকী নিজ উদ্যোগেই এ স্থানটির নান্দনিকতা সম্পর্কে প্রচার চালায়। এতে ভ্রমণ পিপাসু মানুষ নীলাচল সম্পর্কে আগ্রহী হয়। পরবর্তীতে বাংলাদেশ পর্যটন কর্পোরেশন বিভিন্ন টিভি চ্যানেল ও পত্রপত্রিকায় বিজ্ঞাপন দেয়। ফলে নীলাচল ভ্রমণের জন্য ভ্রমণপ্রেমীদের আগ্রহ আরও বেড়ে যায়। সঠিক প্রসার কৌশলই পারে ক্রেতাকে পণ্য বা সেবার বিষয়ে আকৃষ্ট করতে। এখানে 'নীলাচল' সেবা খাতের অন্তর্গত। সেখানে রয়েছে দিগন্ত বিস্তৃত পাহাড়। যেখান থেকে মেঘ ছোঁয়া যায়। এমন একটি স্থান সম্পর্কে জনসাধারণের সামনে তথ্য তুলে ধরা অবশ্যই একটি ভালো বিষয়। এর ফলে ভ্রমণ পিপাসুরা নীলাচলের প্রতি আকৃষ্ট হয়েছে। এটি সম্ভব হয়েছে সঠিক বিজ্ঞাপন ও প্রচার তথা প্রসার কৌশলের দ্বারা। বিজ্ঞাপনে যেমন নীলাচলের আকর্ষণীয় দিকগুলো ফুটিয়ে তোলা হয়েছে, প্রচারের ক্ষেত্রেও তাই ঘটেছে। তাছাড়া সেখানে ভ্রমণ করার বিষয়েও একটি নির্দেশিকা প্রচার ও বিজ্ঞাপনে দেয়া হয়েছে। তাই বলা যায়, সঠিক প্রসার কৌশল গ্রহণের কারণেই নীলাচল পর্যটন স্পটটির বিষয়ে ভ্রমণপিপাসুদের আগ্রহ বেড়েছে।
HSC Marketing 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · সৃজনশীল
সঠিক প্রসার কৌশল অবলম্বনের ফলেই নীলাচলের প্রতি পর্যটনগণ আকৃষ্ট হয়েছ…
উদ্দীপক
Barisal · 2017
উত্তর
উত্তর
উত্তর