"একজন আদর্শ বিক্রয়কর্মী হচ্ছে উৎপাদকের প্রতিনিধি।"- তুমি কী এর সাথে একমত? উদ্দীপকের আলোকে তোমার মতামত তুলে ধরো।
উত্তর: চম্পলের উৎপাদককে ক্রেতা সম্পর্কিত তথ্য প্রদানের আলোকে বলা যায়- 'একজন আদর্শ বিক্রয়কর্মী হচ্ছে উৎপাদকের প্রতিনিধি'। বিক্রয়কর্মীরা তাদের গুণাবলির মাধ্যমে সম্ভাব্য ক্রেতাকে প্রকৃত ক্রেতায় পরিণত করে। তারা উৎপাদককে ক্রেতা সম্পর্কিত তথ্য দিয়ে ক্রেতার চাহিদা অনুযায়ী পণ্য উৎপাদনে সাহায্য করে। চম্পল 'পোশাকমেলা বিপণি বিতান'-এর একজন সুদর্শন বিক্রয়কর্মী। তিনি তার স্বভাবসুলভ আচরণ দিয়ে ক্রেতাকে পণ্য ক্রয়ে আগ্রহী করে তোলেন। ক্রেতারা তার আচরণে মুগ্ধ হয়ে এ বিপণি থেকেই বারবার পণ্য ক্রয় করে। চম্পল উৎপাদনকারীকে ক্রেতার সমস্যা, চাহিদা, পছন্দ ইত্যাদি সম্পর্কে তথ্য দেন। তাই উৎপাদকরা ক্রেতাদের পছন্দমতো পণ্য প্রস্তুত করতে পারেন। বিক্রয়কর্মী চম্পলের দোকানে নানা ধরনের ক্রেতারা আসে। সবার চাহিদার মধ্যে ভিন্নতা থাকে। এক্ষেত্রে কাঙ্ক্ষিত পণ্যটি না পেলে ক্রেতারা মনঃক্ষুণ্ণ হয়। এ বিষয়গুলো চম্পল খেয়াল করেন। অতঃপর তিনি এ সংক্রান্ত তথ্য উৎপাদকদেরকে জানান। তাই উৎপাদকরা ক্রেতার সঠিক চাহিদাটি নির্ণয় করতে পারেন। তাছাড়া উৎপাদকরা ক্রেতার ভবিষ্যৎ চাহিদাও অনুধাবন করতে পারেন। ফলে সে অনুযায়ী পণ্য উৎপাদন করা উৎপাদকদের পক্ষে সম্ভব হয়। এক্ষেত্রে, বিক্রয়কর্মী চম্পল উৎপাদক ও ভোক্তার মধ্যে সেতুবন্ধন স্থাপন করেন। অন্যভাবে বলা যায়, চম্পল হলো উৎপাদকের প্রতিনিধি। কেননা উৎপাদকের প্রয়োজনীয় তথ্যগুলো চম্পলই প্রদান করেন। তাই বলা যায়, একজন আদর্শ বিক্রয়কর্মী হচ্ছে উৎপাদকের প্রতিনিধি।
HSC Marketing 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · সৃজনশীল
"একজন আদর্শ বিক্রয়কর্মী হচ্ছে উৎপাদকের প্রতিনিধি।"- তুমি কী এর সাথে…
উদ্দীপক
Barisal · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর