উদ্দীপকে 'স্টাইলস এন্ড ফেব্রিক্স'-এর ব্যবস্থাপক মিঃ সোলায়মান পণ্য বিপণনে কোন ধরনের পদ্ধতির ওপর গুরুত্ব দিয়েছেন? ব্যাখ্যা করো।
উত্তর: স্টাইলস এন্ড ফেব্রিক্স-এর ব্যবস্থাপক মি. সোলায়মান পণ্য বিপণনে অনলাইন বিপণন পদ্ধতির ওপর গুরুত্ব দিয়েছেন। অনলাইন বিপণন হলো ইন্টারনেটভিত্তিক ক্রয়-বিক্রয় প্রক্রিয়া। এক্ষেত্রে ক্রেতা-বিক্রেতাকে স্বশরীরে উপস্থিত থাকতে হয় না বলে সময় ও শ্রম বাঁচে। এ পদ্ধতিতে ক্রেতারা অনলাইনের মাধ্যমে পণ্যের অর্ডার দেয় এবং বিক্রেতা কাঙ্ক্ষিত পণ্য তাদের কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করে। স্টাইলস এন্ড ফেব্রিক্স বিভিন্ন ধরনের ফ্যাশনেবল পণ্য প্রস্তুতকারী একটি প্রতিষ্ঠান। সম্প্রতি প্রতিষ্ঠানটির ব্যবস্থাপক ইন্টারনেটের মাধ্যমে উৎপাদিত পণ্যসামগ্রী বিক্রয়ের চিন্তা করছেন। এ লক্ষ্যে প্রতিষ্ঠানটি একটি ওয়েবপেইজ খুলল। ক্রেতারা এ পেইজে প্রতিষ্ঠানটির পণ্য সম্পর্কে নানা তথ্য পায়। অনেকেই আগ্রহী হয়ে পণ্য অর্ডারও করে। এখানে পণ্য ক্রয়- বিক্রয় সম্পূর্ণ বিষয়টিই অনলাইনে হয়েছে। বিক্রেতা প্রতিষ্ঠানটি পণ্য সম্পর্কিত তথ্য অনলাইনে দিয়েছে। তবে ক্রেতা বা বিক্রেতা উভয়কেই কম্পিউটারের মাধ্যমে ইন্টারনেট ব্যবহার করে যোগাযোগ করতে হয়েছে। এ সামগ্রিক বিষয়টিই অনলাইন বিপণনের অন্তর্ভুক্ত। সুতরাং, প্রতিষ্ঠানটির ম্যানেজার এ বিপণন পদ্ধতিটির ওপরই গুরুত্বারোপ করেছেন।
HSC Marketing 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে 'স্টাইলস এন্ড ফেব্রিক্স'-এর ব্যবস্থাপক মিঃ সোলায়মান পণ্য ব…
উদ্দীপক
Barisal · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর