উদ্দীপকে প্রতিষ্ঠানটি ভবিষ্যতে পরিবেশের জন্য ক্ষতিকর নয় এরূপ বিপণন ব্যবস্থা চালু করতে সক্ষম হবে কী? উত্তরের সপক্ষে যুক্তি দাও।
উত্তর: স্টাইলস এন্ড ফেব্রিক্স লি. ভবিষ্যৎ পরিবেশের জন্য ক্ষতিকর নয় এমন বিপণন ব্যবস্থা অর্থাৎ গ্রিন মার্কেটিং চালু করতে সক্ষম হবে। বিপণন কাজের দ্বারা পরিবেশের কোনোরূপ ক্ষতি হবে না, এ ধারণাকে কেন্দ্র করে পরিচালিত বিপণন কার্যক্রমই হচ্ছে গ্রিন মার্কেটিং। এটি বিপণনের একটি আধুনিক মতবাদ। স্টাইল এন্ড ফেব্রিক্স লি. প্রতিষ্ঠানটি কিছুদিন পূর্বেই এটি অনলাইন বিপণন শুরু করেছে। সম্প্রতি প্রতিষ্ঠানটি ভবিষ্যতে পরিবেশের জন্য ক্ষতিকর হবে না এমন বিপণন ব্যবস্থার ওপর অধিক গুরুত্বারোপের সিদ্ধান্ত নিয়েছে। অর্থাৎ এটি গ্রিন মার্কেটিং প্রচলনের বিষয়ে আগ্রহী। গ্রিন মার্কেটিং একটি টেকসই বিপণন কৌশল। যেকোনো উৎপাদনধর্মী প্রতিষ্ঠানই এ ধরনের বিপণন কৌশল গ্রহণ করতে পারে। কেননা এ কৌশল ভোক্তাবান্ধব। এ কৌশলের প্রণয়ন ভোক্তাদের মনে প্রতিষ্ঠান সম্পর্কে ইতিবাচক ধারণার সৃষ্টি করে। তাই স্টাইলস এন্ড ফেব্রিক্স লি. গ্রিন মার্কেটিং অনুসরণ করলে ক্রেতারা প্রতিষ্ঠানটির প্রতি আরও আগ্রহী হবে। তাছাড়া প্রতিষ্ঠানটিও প্রতিযোগীদের থেকে এগিয়ে থাকবে। একটি সুনিদিষ্ট পরিকল্পনা প্রণয়নের মাধ্যমেই প্রতিষ্ঠানটি গ্রিন মার্কেটিং চালু করতে পারে। প্রতিষ্ঠানটিকে পণ্য উন্নয়ন ও পণ্য প্রক্রিয়ায় পরিবর্তন আনতে হবে। তাছাড়া মোড়কিকরণ কিংবা বিজ্ঞাপনের ক্ষেত্রে প্রতিষ্ঠানটিকে গ্রিন মার্কেটিংয়ের ছোঁয়া রাখতে হবে। তাহলেই প্রতিষ্ঠানটি পরিবেশের জন্য ক্ষতিকর নয়, এমন বিপণন ব্যবস্থা চালু করতে পারবে।
HSC Marketing 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে প্রতিষ্ঠানটি ভবিষ্যতে পরিবেশের জন্য ক্ষতিকর নয় এরূপ বিপণন …
উদ্দীপক
Barisal · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর