উদ্দীপকে উল্লিখিত "ঢাকা ফুড কোম্পানি" কোন বাজারের ক্রেতা? ব্যাখ্যা করো।
উত্তর: 'ঢাকা ফুড কোম্পানি' শিল্প বাজারের ক্রেতা। শিল্প বাজারের ক্রেতারা পণ্য বা সেবা পুনঃউৎপাদন বা বিক্রয়ের উদ্দেশ্যে ক্রয় করে। তাদের মূল উদ্দেশ্য হলো মুনাফা অর্জন করা। সাধারণত উৎপাদনকারীরা শিল্প বাজারের সদস্য হওয়ায় শিল্প বাজারের ক্রেতার সংখ্যা কম হয়। 'ঢাকা ফুড কোম্পানি' মুন্সিগঞ্জ থেকে সরাসরি আলু ক্রয় করে। এ আলু দিয়ে তারা কুড়মুড়ে ও মচমচে চিপস তৈরি করে। অর্থাৎ প্রতিষ্ঠানটি উৎপাদনের উদ্দেশ্যে আলু ক্রয় করে। আলু ক্রয়ের উদ্দেশ্য হলো এর দ্বারা উৎপাদিত চিপস বিক্রয়ের মাধ্যমে মুনাফা লাভ করা, যা শিল্প বাজারের বৈশিষ্ট্যের সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায়, 'ঢাকা ফুড কোম্পানি' শিল্প বাজারের ক্রেতা।
HSC Marketing 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত "ঢাকা ফুড কোম্পানি" কোন বাজারের ক্রেতা? ব্যাখ্যা …
উদ্দীপক
Comilla · 2017
উত্তর
উত্তর
উত্তর