"বর্তমানে প্রতিষ্ঠানটি যে ভিত্তির উপর গুরুত্ব দিয়ে বাজার বিভক্তিকরণ গ. করতে চায় তা অত্যন্ত যৌক্তিক" তুমি কি এ বিষয়ে একমত? বিশ্লেষণ করো।
উত্তর: বর্তমানে 'ঢাকা ফুড কোম্পানি' বয়স ভিত্তিটির ওপর গুরুত্ব দিয়ে বাজার বিভক্তিকরণ করতে চায়, যা অত্যন্ত যৌক্তিক বলে আমি মনে করি। সকল বয়সের ক্রেতাদের একই ধরনের পণ্য পছন্দ হয়না। বয়সের পার্থক্যের কারণে ভোক্তার প্রয়োজন, পছন্দ, রুচি, চাহিদা ইত্যাদিতে পার্থক্য দেখা যায়। তাই ক্রেতা সন্তুষ্টির উদ্দেশ্যে উৎপাদককে বয়স, আয়, পেশা, দেশ প্রভৃতির ভিত্তিতে বাজার বিভক্তিকরণ করতে হয়। 'ঢাকা ফুড কোম্পানি' মুন্সিগঞ্জ থেকে সরাসরি আলু ক্রয় করে। এসব আলু হতে তারা চিপস তৈরি করে। শিশু-কিশোরদের নিকট এই চিপস খুবই জনপ্রিয়। বর্তমানে প্রতিষ্ঠানটি বিভিন্ন বয়সের লোকদের কথা চিন্তা করে নানা স্বাদের চিপস তৈরির সিদ্ধান্ত নিয়েছে। বিভিন্ন বয়সের ক্রেতারা বিভিন্ন স্বাদের চিপস পছন্দ করে। শিশু-কিশোররা কুড়মুড়ে, আকর্ষণীয় ডিজাইন, মিষ্টি স্বাদের চিপস পছন্দ করে। তরুণ ও যুবকরা স্বাস্থ্যকর ও ঝাল-মশলা বেশি, ভালো মানের চিপস আশা করে। আবার বৃদ্ধরা স্বাস্থ্যের ক্ষতি হয় না, মিষ্টি ঝাল-মশলা কম এমন চিপস ক্রয়ে আগ্রহী হয়। 'ঢাকা ফুড কোম্পানি' এসব বিষয় বিবেচনা করেই বাজার বিভক্তিকরণের সিদ্ধান্ত নিয়েছে। এ বাজার বিভক্তিকরণ ক্রেতাদের সন্তুষ্ট করে মুনাফা বৃদ্ধিতে সহায়তা করবে। তাই আমি মনে করি, 'ঢাকা ফুড কোম্পানি'-এর সিদ্ধান্ত যৌক্তিক হয়েছে।
HSC Marketing 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · সৃজনশীল
"বর্তমানে প্রতিষ্ঠানটি যে ভিত্তির উপর গুরুত্ব দিয়ে বাজার বিভক্তিকরণ…
উদ্দীপক
Comilla · 2017
উত্তর
উত্তর
উত্তর