"সানন্দ বেকারির সাফল্যের পিছনে পর্যায়িতকরণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে"- তুমি কি এ ব্যাপারে একমত? বিশ্লেষণ করো।
উত্তর: 'সানন্দ বেকারি'র সাফল্যের পেছনে পর্যায়িতকরণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে- আমি এ উক্তিটির সাথে একমত। পণ্য পর্যায়িতকরণের পূর্বে প্রমিতকরণ করতে হয়। প্রমিতকরণের মাধ্যমে যে মান নির্ধারণ করা হয় তার ভিত্তিতে পণ্যকে বিভিন্ন শ্রেণিতে ভাগ করাকে পর্যায়িতকরণ বলে। পর্যায়িতকরণ ক্রেতাকে সহজে পণ্য বাছাই ও ক্রয়ে সহায়তা করে। 'সানন্দ বেকারি' কেক, পাউরুটি, বিস্কুট ও অন্যান্য বেকারি পণ্য উৎপাদন করে। অতঃপর শহরের বিভিন্ন দোকানে এসব পণ্য সরবরাহ করা হয়। প্রতিষ্ঠানটি ক্রেতাদের আগ্রহের কথা বিবেচনা করে বেশি মিষ্টি, সাধারণ মিষ্টি ও কম মিষ্টিসম্পন্ন পাউরুটি ও বিস্কুট তৈরি ও সরবরাহ করে। বর্তমানে তাদের ব্যবসায়ের সাফল্য আকাশছোঁয়া। 'সানন্দ বেকারি' রুটি ও বিস্কুট পর্যায়িতকরণ করায় ক্রেতারা চাহিদামাফিক পণ্য ক্রয় করতে পারছে। সকল ক্রেতার চাহিদা এক হয় না। কেউ মিষ্টি পছন্দ করে, তারা প্রতিষ্ঠানটির অতি মিষ্টি দিয়ে উৎপাদন করা রুটি ও বিস্কুট কিনতে পারে। আবার যারা মিষ্টি তেমন পছন্দ করে না, তারা কম মিষ্টির বিস্কুট ক্রয় করে। অর্থাৎ সকল ধরনের ক্রেতারা তাদের পছন্দমত পণ্য ভোগের সুযোগ পাচ্ছে, যা 'সানন্দ বেকারি'কে সাফল্য এনে দিচ্ছে। তাই বলা যায়, সানন্দ বেকারির সাফল্যের মূল কারণ হলো পর্যায়িতকরণ।
HSC Marketing 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · সৃজনশীল
"সানন্দ বেকারির সাফল্যের পিছনে পর্যায়িতকরণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন…
উদ্দীপক
Comilla · 2017
উত্তর
উত্তর
উত্তর