"বিভিন্ন ধরনের মূল্য ছাড় পণ্যের বিক্রি বাড়াতে সাহায্য করবে"- তুমি কি এ উক্তির সাথে একমত? যুক্তি দাও।
উত্তর: 'বিভিন্ন ধরনের মূল্য ছাড় পণ্যের বিক্রয় বাড়াতে সাহায্য করবে'- আমি এ বক্তব্যের সাথে একমত। পণ্যের মূল্য ছাড় একটি প্রসারমূলক কার্যক্রম। মূল্য ছাড়ের ফলে স্বল্প মেয়াদের জন্য ক্রেতা আকর্ষণ সৃষ্টি হয়। বিক্রয় বৃদ্ধিতে মূল্য ছাড় খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। গাজীপুরের বিভিন্ন গার্মেন্টস হতে 'অত্যন্ত ফ্যাশন হাউজ' বিভিন্ন ডিজাইনের তৈরি পোশাক ক্রয় করে। প্রতিষ্ঠানটির মালিক জনাব স্বপ্নীল ২০% মুনাফায় বিক্রয়মূল্য নির্ধারণ করেন। আসন্ন ঈদ উপলক্ষে তিনি বিভিন্ন ধরনের মূল্য ছাড় দিয়ে ক্রেতাদের আকৃষ্ট করার সিদ্ধান্ত নিয়েছেন। 'অনন্ত ফ্যাশন হাউজ' কর্তৃক মূল্য ছাড়ের ফলে ক্রেতারা পণ্য ক্রয়ে আকৃষ্ট হবে। ঈদের সময় সকলে নতুন পোশাক ক্রয় করে। এ সময় বিক্রয় সাধারণত বৃদ্ধি পায়। মূল্য ছাড়ে বিক্রয় আরো বৃদ্ধি পাবে। এতে পোশাকপ্রতি মুনাফা কম হলেও সামষ্টিক বিক্রয় ও মুনাফা বেশি হবে। তাই আমি মনে করি, বিভিন্ন ধরনের মূল্য ছাড় বিক্রয় বাড়াতে সাহায্য করবে।
HSC Marketing 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · সৃজনশীল
"বিভিন্ন ধরনের মূল্য ছাড় পণ্যের বিক্রি বাড়াতে সাহায্য করবে"- তুমি ক…
উদ্দীপক
Comilla · 2017
উত্তর
উত্তর
উত্তর