উদ্দীপকে রবি, ববি এবং অভির গঠিত সংস্থাটি কোন পরিবেশের উপাদান? ব্যাখ্যা করো।
উত্তর: রবি, ববি এবং অভির গঠিত সংস্থাটি হলো ব্যষ্টিক পরিবেশের উপাদান 'কোম্পানি'। বিপণন পরিবেশের বেশ কিছু উপাদান রয়েছে, যা ব্যবসায়ের কার্যক্রমকে প্রত্যক্ষভাবে প্রভাবিত করে। যেমন- সরবরাহকারী, মধ্যস্বব্যবসায়ী, প্রতিযোগী, জনগোষ্ঠী, ক্রেতাসাধারণ, কোম্পানি প্রভৃতি উপাদানগুলোর সমষ্টিই হচ্ছে ব্যষ্টিক পরিবেশ। রবি, ববি এবং অভি একত্রে আইনগতভাবে একটি সংস্থা গঠন করে। তারা তাদের সংস্থায় সমাজের বিভিন্ন শ্রেণি ও পেশার বেকার লোকদের প্রশিক্ষণ ও পরামর্শ দিয়ে থাকেন। অর্থাৎ প্রতিষ্ঠানটি সেবা কার্যক্রমের সাথে যুক্ত আছে। প্রতিষ্ঠানটির কার্যাবলি এর বিভিন্ন বিভাগের মাধ্যমে পরিচালিত হয়। যেমন- বিক্রয় বা সেবা প্রদান বিভাগ, গবেষণা ও উন্নয়ন বিভাগ, হিসাব বিভাগ, বিপণন বিভাগ প্রভৃতি। এ সকল বিভাগের সম্মিলিত কার্যক্রমের ওপর প্রতিষ্ঠানটির ব্যবসায়িক সাফল্য নির্ভর করে। অর্থাৎ প্রতিষ্ঠানটির যেকোনো বিভাগের কার্যক্রমই ব্যবসায়ের কার্যক্রমকে প্রভাবিত করে। এছাড়া রবি, ববি কিংবা অভি প্রতিষ্ঠানটির বিভিন্ন বিভাগের কার্যক্রমকে প্রত্যক্ষভাবে নিয়ন্ত্রণ করেন। এ বিষয়গুলো বিবেচনা করলে দেখা যায়, তিনজনের প্রতিষ্ঠিত সংস্থাটি ব্যষ্টিক পরিবেশের কোম্পানি উপাদানটির সাথে সামঞ্জস্যপূর্ণ।
HSC Marketing 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে রবি, ববি এবং অভির গঠিত সংস্থাটি কোন পরিবেশের উপাদান? ব্যাখ…
উদ্দীপক
Chittagong · 2017
উত্তর
উত্তর
উত্তর