ব্যবসায়ে সফলতা অর্জনের জন্য জনাব শরীফ যে দিকটির উপর বিশেষভাবে গুরুত্ব দিয়েছেন তাতে তুমি কি একমত? মতামত দাও।
উত্তর: ব্যবসায়ের সফলতা অর্জনের জন্য জনাব শরীফ ক্রেতাদের রুচি, চাহিদা ও সন্তুষ্টির ওপর বিশেষভাবে গুরুত্ব দিয়েছেন। এ বিষয়ে আমি তার সাথে একমত। ভোক্তারাই হলো রাজা। তাই পণ্য বিপণনে সব সময় ভোক্তার পছন্দকে প্রাধান্য দেয়া হয়। ভোক্তা বা চূড়ান্ত ক্রেতার রুচি ও চাহিদার পরিবর্তন হলে পণ্যের পরিবর্তন আনাও আবশ্যক। ক্ষুদ্র ব্যবসায়ী জনাব শরীফ মুড়ি-চিড়ার মোয়া এবং নারিকেল ও তিলের সন্দেশ তৈরি করেন। অতঃপর বিভিন্ন খুচরা দোকানে এগুলো বিক্রয় করেন। এগুলো তৈরির ক্ষেত্রে তিনি ক্রেতা বা ভোক্তাদের রুচি, চাহিদা ও সন্তুষ্টির প্রতি সর্বোচ্চ গুরুত্ব দেন। এতে করে তার মুনাফা ও সুনামও উভয়ই বৃদ্ধি পাচ্ছে। ব্যবসায়ে সাফল্যের ক্ষেত্রে ক্রেতা চাহিদা জানাটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ ক্রেতার চাহিদার সাথে বাজারের বর্তমান পণ্যটি না মিললে ক্রেতা কখনও পণ্যটি ক্রয় করে সন্তুষ্ট হবেন না। এ বিষয়টি জনাব শরীফ বিবেচনা করেছেন। তিনি বাজার চাহিদাকে বিবেচনা করে পণ্য তৈরি করেছেন এবং ক্রেতারাও সহজভাবে তার তৈরি মোয়া ও সন্দেশ খাচ্ছে। ফলে ক্রেতা সন্তুষ্টি বৃদ্ধি পাচ্ছে। আর সন্তুষ্ট ক্রেতারা অন্যদেরকেও পণ্যটি সম্পর্কে বলছে। ফলে ভোক্তার সংখ্যা ক্রমে ক্রমে বৃদ্ধি পাচ্ছে। এ কারণেই জনাব শরিফের মুনাফা ও সুনাম দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এমনকি সে এখন ব্যবসায় সম্প্রসারণের চিন্তা করছেন। তাই বলা যায়, সফলতা অর্জনের জন্য জনাব শরিফ যে বিষয়ের ওপর গুরুত্বারোপ করেছেন তা যথার্থ হয়েছে।
HSC Marketing 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · সৃজনশীল
ব্যবসায়ে সফলতা অর্জনের জন্য জনাব শরীফ যে দিকটির উপর বিশেষভাবে গুরুত…
উদ্দীপক
Chittagong · 2017
উত্তর
উত্তর
উত্তর