উদ্দীপকে জনাব হিমেলের স্থাপিত অত্যাধুনিক হিমাগার কোন ধরনের উপযোগ সৃষ্টি করে? ব্যাখ্যা করো।
উত্তর: জনাব হিমেলের স্থাপিত অত্যাধুনিক হিমাগার সময়গত উপযোগ সৃষ্টি করে। গুদামজাতকরণের মাধ্যমে এক সময়ের উৎপাদিত পণ্য অন্য সময় পর্যন্ত ব্যবহার করা যায়। গুদামজাতকরণ ব্যবস্থা নির্দিষ্ট সময় পর্যন্ত পণ্য সংরক্ষণের মাধ্যমে পণ্যের সময়গত উপযোগ সৃষ্টি করে। তাছাড়া এ ব্যবস্থা পণ্যমান বজায় রাখতেও সহায়তা করে। বাগদা চিংড়ি উৎপাদনের জন্য বাগেরহাট জেলা খুবই বিখ্যাত। এখানে উৎপাদিত চিংড়ি রপ্তানি করে বাংলাদেশ প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করে। কিন্তু উপযুক্ত সংরক্ষণ ব্যবস্থা না থাকায় চাষিরা তেমন মুনাফা অর্জন করতে পারে না। এজন্য জনাব হিমেল আধুনিক হিমাগার স্থাপন করেছেন। এতে চাষিরা তাদের উৎপাদিত মাছ সংরক্ষণ করতে পারবে। চিংড়ির পচনশীলতা রোধ করে মুনাফা লাভ করতে পারবে। তাছাড়া ক্রেতারা এক সময়ের পণ্য অন্য সময়ে ভোগের সুযোগ পাবে, যা শুধু গুদামজাতকরণের মাধ্যমেই সম্ভব। তাই বলা যায়, জনাব হিমেলের অত্যাধুনিক হিমাগার সময়গত চিংড়ির উপযোগ সৃষ্টি করে।
HSC Marketing 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে জনাব হিমেলের স্থাপিত অত্যাধুনিক হিমাগার কোন ধরনের উপযোগ সৃ…
উদ্দীপক
Comilla · 2017
উত্তর
উত্তর
উত্তর