উদ্দীপকের কিশোর ইমনের কার্যক্রম ব্যষ্টিক পরিবেশের কোন উপাদানের অন্তর্ভুক্ত" - ব্যাখ্যা করো।
উত্তর: কিশোর ইমনের কার্যক্রম ব্যষ্টিক পরিবেশের 'মধ্যস্থব্যবসায়ী' উপাদানের অন্তর্গত। যে সকল পক্ষ, শক্তি অথবা উপাদান বিপণন কার্যক্রমকে সরাসরি প্রভাবিত করে তাদের সমষ্টিকে ব্যষ্টিক পরিবেশ বলে। কোম্পানি, সরবরাহকারী, মধ্যস্থব্যবসায়ী, ক্রেতা, জনগোষ্ঠী প্রভৃতি হলো ব্যষ্টিক পরিবেশের উপাদান। পিতৃহীন কিশোর ইমন সামান্য পুঁজি নিয়ে সবজি ব্যবসায় করে। সে ঢাকার কাওরান বাজার হতে এসব সবজি ক্রয় করে এবং নিজস্ব ভ্যান ব্যবহার করে তা বিক্রয় করে। সে উৎপাদনকারী এবং ভোক্তার মধ্যবর্তী স্থানে অবস্থান করে। অর্থাৎ উৎপাদিত পণ্য ভোক্তার নিকট পৌঁছাতে সাহায্য করে, যা মধ্যস্বব্যবসায়ীর কাজ। তাই বলা যায়, কিশোর ইমনের কার্যক্রম ব্যষ্টিক পরিবেশের 'মধ্যস্থব্যবসায়ী' উপাদনের অন্তর্গত।
HSC Marketing 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকের কিশোর ইমনের কার্যক্রম ব্যষ্টিক পরিবেশের কোন উপাদানের অন্ত…
উদ্দীপক
Comilla · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর