"লটারির ঘোষণা দেয়ায় উদ্দীপকের কোম্পানির বিক্রি ব্যাপক বাড়বে।"- তুমি কি একমত? প্রসার মিশ্রণ কৌশলের ধরন উল্লেখপূর্বক তোমার মতামত বিশ্লেষণ করো।
উত্তর: লটারির ঘোষণা দেয়া একটি ভোক্তা বিক্রয় প্রসার কৌশল যা 'ক্লিয়ার ফ্লাশ' প্রতিষ্ঠানটির বিক্রয় ব্যাপক হারে বৃদ্ধিতে সহায়তা করবে বলে আমি মনে করি। চূড়ান্ত ভোক্তাদের পণ্য ক্রয়ে প্ররোচিত করতে ভোক্তা বিক্রয় প্রসার কৌশল গ্রহণ করা হয়। নমুনা বিতরণ, প্রিমিয়াম, মূল্য হ্রাস কুপন, উপহার প্রদান ইত্যাদি হলো ভোক্তা বিক্রয় প্রসার কৌশল। 'ক্লিয়ার ফ্লাশ' একটি স্বনামধন্য মোবাইল বিক্রয়কারী প্রতিষ্ঠান। তারা নিত্যনতুন ডিজাইনের মোবাইল বাজারে ছাড়ে। তারা টেলিভিশন ও সংবাদপত্রে বিজ্ঞাপন প্রদানের জন্য চুক্তিবদ্ধও হয়েছে। প্রতিষ্ঠানটি পণ্যের বিক্রয় বৃদ্ধির জন্য লটারির মাধ্যমে পুরস্কার প্রদানের ঘোষণা করেছে। লটারি একটি ভোক্তা বিক্রয় প্রসার কৌশল। ভোক্তাদের প্ররোচিত করাই লটারি প্রদানের উদ্দেশ্য। লটারির সুযোগ থাকার ফলে ভোক্তারা 'ক্লিয়ার ফ্লাশ' প্রতিষ্ঠানটির মোবাইল সম্পর্কে আগ্রহী হয়। তাছাড়া ভোক্তাদের মনে পুরস্কার প্রাপ্তির আশা সৃষ্টি হয়, যা মোবাইল ক্রয়ের প্রণোদনা সৃষ্টি করে। ফলে ভোক্তাদের মোবাইল ক্রয়ের সম্ভাবনা বৃদ্ধি পায়। তাই বলা যায়, লটারির মাধ্যমে পুরস্কার প্রদান 'ক্লিয়ার ফ্লাশ' এর বিক্রয় বৃদ্ধিতে সহায়তা করবে।
HSC Marketing 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · সৃজনশীল
"লটারির ঘোষণা দেয়ায় উদ্দীপকের কোম্পানির বিক্রি ব্যাপক বাড়বে।"- তুমি…
উদ্দীপক
Comilla · 2017
উত্তর
উত্তর
উত্তর