উদ্দীপকের জনাব আরিফ নিজস্ব ট্রাক ব্যবহারের মাধ্যমে যে ধরনের উপযোগ সৃষ্টি করেছেন তা ব্যাখ্যা করো।
উত্তর: জনাব আরিফ নিজস্ব ট্রাক ব্যবহারের মাধ্যমে পণ্যের স্থানগত উপযোগ সৃষ্টি করেছেন। সাধারণত উৎপাদক ও ভোক্তা একই স্থানে অবস্থান করে না। পরিবহন ব্যবস্থার মাধ্যমে উৎপাদিত পণ্য ভোক্তার কাছে পৌঁছে দিলে পণ্যের স্থানগত উপযোগ সৃষ্টি হয়। পণ্য পরিবহন বিপণনের একটি অন্যতম কাজ। জনাব আরিফ 'ঢাকা ক্লোথ স্টোর'-এর স্বত্বাধিকারী। তিনি সিরাজগঞ্জ হতে লুঙ্গি ও গামছা এনে ইসলামপুরের বিভিন্ন ব্যবসায়ীর কাছে সেগুলো বিক্রয় করেন। এ কাজের জন্য তিনি নিজস্ব ট্রাক ব্যবহার করেন। ট্রাক না থাকলে সিরাজগঞ্জের পণ্য ঢাকায় আনা কঠিন হতো। স্থান পরিবর্তন করে পরিবহন ব্যবস্থা স্থানগত উপযোগ তৈরি করছে। তাই বলা যায়, জনাব আরিফ নিজস্ব ট্রাক ব্যবহার করে স্থানগত উপযোগ সৃষ্টি করেছেন।
HSC Marketing 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকের জনাব আরিফ নিজস্ব ট্রাক ব্যবহারের মাধ্যমে যে ধরনের উপযোগ স…
উদ্দীপক
Comilla · 2017
উত্তর
উত্তর
উত্তর