'চমক ইলেকট্রনিক্স এর আমদানিকৃত টেলিভিশন কোন ধরনের পণ্য? ব্যাখ্যা করো।
উত্তর: চমক ইলেকট্রনিকস এর আমদানিকৃত টেলিভিশন হলো শপিং পণ্য। যেসকল পণ্য ক্রেতারা পূর্ব পরিকল্পনা অনুযায়ী মূল্য, মান, ডিজাইন, সাইজ ইত্যাদি তুলনা করে ক্রয় করে সেগুলোই শপিং পণ্য। শপিং পরিকল্পনা অনুযায়ী অনেক সময় নিয়ে, বিভিন্ন দোকান ঘুরে ঘুরে ক্রয় করে। এ সকল পণ্য সাধারণত ঘন ঘন ক্রয় করা হয় না এবং এককপ্রতি মূল্য বেশি হয়ে থাকে। চমক ইলেকট্রনিকস জাপানের সনি ব্র্যান্ডের টেলিভিশন ক্রয় করে। আমদানিকৃত এসব টেলিভিশন ক্রেতারা সাধারণত ঘন ঘন ক্রয় করে না। পূর্বপরিকল্পনা অনুযায়ী ক্রেতারা টেলিভিশন ক্রয় করে। টেলিভিশন ক্রেতারা সময় নিয়ে বিভিন্ন দোকান ঘুরে ঘুরে, অন্যান্য ব্র্যান্ডের সাথে তুলনা করে ক্রয় করে। আমদানিকৃত সনি ব্র্যান্ডের ক্ষেত্রেও তাই প্রযোজ্য, যা শপিং পণ্যের বৈশিষ্ট্য বহন করে। তাই বলা যায়, চমক ইলেকট্রনিকস এর আমদানিকৃত টেলিভিশন শপিং পণ্য।
HSC Marketing 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · সৃজনশীল
'চমক ইলেকট্রনিক্স এর আমদানিকৃত টেলিভিশন কোন ধরনের পণ্য? ব্যাখ্যা করো।
উদ্দীপক
Comilla · 2017
উত্তর
উত্তর
উত্তর