'চমক ইলেকট্রনিক্স এর আমদানিকৃত টেলিভিশন বিপণনে বিক্রয়োত্তর সেবা অত্যন্ত গুরুত্বপূর্ণ'- উক্তিটি বিশ্লেষণ করো।
উত্তর: 'চমক ইলেট্রনিকস'-এর আমদানিকৃত টেলিভিশন বিপণনে বিক্রয়োত্তর সেবা অত্যন্ত গুরুত্বপূর্ণ- উক্তিটি যথার্থ। সাধারণত ইলেকট্রনিকস পণ্যের ক্ষেত্রে বিক্রয়োত্তর সেবা প্রদান করা হয়। বিক্রয়ের পর বিক্রেতার কার্য শেষ হয় না। পণ্য ভোক্তার বাসায় পৌঁছে দেয়া, নষ্ট বা সমস্যা হলে মেরামত করা অথবা বদলে দেয়া, মূল্য ফেরত ইত্যাদি বিক্রয়োত্তর সেবার অন্তর্ভুক্ত। চমক ইলেকট্রনিকস জাপান হতে সনি ব্র্যান্ডের টেলিভিশন আমদানি করে। প্রতিষ্ঠানটি টেলিভিশন বিক্রয়ের ক্ষেত্রে ১০ বছরের বিক্রয়োত্তর সেবার নিশ্চয়তা দেয়। এতে প্রতিষ্ঠানটি ক্রেতাদের নিকট ব্যাপক সাড়া পায়। টেলিভিশন একটি ইলেকট্রনিকস পণ্য। 'চমক ইলেকট্রনিকস' এর আমদানিকৃত টেলিভিশন একটি ভারী পণ্য, যা বহন করা ঝুঁকিপূর্ণ। তাই প্রতিষ্ঠানটি বাড়িতে পৌঁছে সংস্থাপন করে দেয়, যা বিক্রয়োত্তর সেবার অন্তর্গত আবার, নষ্ট হলে বা কোনো ক্ষতি হলে তা মেরামত করে দেয়, যা বিক্রয়োত্তর সেবা। এসব সেবার ফলে ক্রেতারা পণ্য সম্পর্কে নিশ্চিন্ত থাকে। ফলে বিক্রয় বাড়ে। তাই বলা যায়, 'চমক ইলেকট্রনিকস'-এর আমদানিকৃত টেলিভিশনে বিক্রয়োত্তর সেবা গুরুত্বপূর্ণ।
HSC Marketing 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · সৃজনশীল
'চমক ইলেকট্রনিক্স এর আমদানিকৃত টেলিভিশন বিপণনে বিক্রয়োত্তর সেবা অত্…
উদ্দীপক
Comilla · 2017
উত্তর
উত্তর
উত্তর