উদ্দীপকে জোনাকি বস্ত্র বিতান এর কার্যক্রমকে কোন ধরনের ব্যবসায় বলে? ব্যাখ্যা করো।
উত্তর: 'জোনাকি বস্তু বিতান'-এর কার্যক্রমকে পাইকারি ব্যবসায় বলে। পাইকারি ব্যবসায়ে উৎপাদনকারীর কাছ থেকে পণ্য বা সেবা ক্রয় করে তা খুচরা ব্যবসায়ীর কাছে বিক্রয় করা হয়। একজন পাইকার উৎপাদনকারী ও খুচরা ব্যবসায়ীর মধ্যে সেতু হিসেবে কাজ করে। 'জোনাকি বস্তু বিতান' একটি বিখ্যাত প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি দেশি- বিদেশি উন্নতমানের প্যান্ট, শার্ট ও স্যুটের কাপড় বিক্রয় করে। অনেক খুচরা ব্যবসায়ী প্রতিষ্ঠানটির কাছ থেকে কাপড় ক্রয় করে। যেমন: রাজশাহীর সুপারটেন একটি খুচরা ব্যবসায় প্রতিষ্ঠান, যারা জোনাকি বস্ত্র বিতানের কাছ থেকে কাপড় ক্রয় করে সরাসরি ভোক্তাদের কাছে বিক্রয় করে। তাই বলা যায়, বৈশিষ্ট্যানুযায়ী জোনাকি বস্ত্র বিতান একটি পাইকারি ব্যবসায় প্রতিষ্ঠান।
HSC Marketing 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে জোনাকি বস্ত্র বিতান এর কার্যক্রমকে কোন ধরনের ব্যবসায় বলে? …
উদ্দীপক
Comilla · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর