"বাণিজ্যিক ব্যাংক বণ্টন সংক্রান্ত কার্য সম্পাদনের মাধ্যমে পণ্য বিপণনে সহায়তা করে"- মধ্যস্থব্যবসায়ীর ধরন উল্লেখপূর্বক ব্যাখ্যা করো।
উত্তর: বাণিজ্যিক ব্যাংক হলো 'কার্যভিত্তিক মধ্যস্থব্যবসায়ী', যা বণ্টন সংক্রান্ত কার্য সম্পাদনের মাধ্যমে পণ্য বিপণনে সহায়তা করে। প্রাথমিক পর্যায়ে ব্যবসায় প্রতিষ্ঠান সাধারণত ছোট আকারে শুরু করা হয়। পরবর্তীতে বাজার এবং আর্থিক সামর্থ্য অনুকূল হলে তা সম্প্রসারণ করা হয়। এক্ষেত্রে বিভিন্ন বাণিজ্যিক ব্যাংক ব্যবসায়ীকে ঋণ দিয়ে সহায়তা করে থাকে। ব্যাংক কার্যভিত্তিক মধ্যস্থব্যবসায়ী হিসেবে প্রতিষ্ঠানের বিপণন কার্যে সহায়তা করে থাকে।ঢাকা ক্লোথ স্টোর-এর স্বত্বাধিকারী জনাব আরিফ সিরাজগঞ্জ হতে লুঙ্গি ও গামছা এনে ইসলামপুরে বিক্রয় করেন। তিনি এ কাজে নিজস্ব ট্রাক ব্যবহার করছেন। ঈর্ষণীয় সাফল্য পাওয়ায় তিনি ব্যবসায় সম্প্রসারণের কথা ভাবছেন। এজন্য তিনি একটি বাণিজ্যিক ব্যাংক হতে ঋণ নেয়ার সিন্ধান্ত নিয়েছেন। জনাব আরিফ বাণিজ্যিক ব্যাংক হতে ঋণ নিয়ে ব্যবসায় সম্প্রসারণ করলে তিনি অধিক পরিমাণে পণ্য ক্রয়-বিক্রয় করতে পারবেন। তাকে সিরাজগঞ্জ হতে অধিক পরিমাণে পণ্য পরিবহনের মাধ্যমে ইসলামপুরে আনতে হবে। এতে তাকে আরও ট্রাক ক্রয় করতে হবে। ট্রাকের মাধ্যমে পণ্য পরিবহন করা বিপণন কাজেরই অংশ। বাণিজ্যিক ব্যাংক ঋণ না দিলে জনাব আরিফের পক্ষে ট্রাক ক্রয় করে অধিক পণ্য বিপণন সম্ভব হতো না। তাই বলা যায়, কার্যভিত্তিক মধ্যস্বব্যবসায়ী বাণিজ্যিক ব্যাংক বণ্টন সংক্রান্ত কার্যের মাধ্যমে বিপণনে সহায়তা করে।
HSC Marketing 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · সৃজনশীল
"বাণিজ্যিক ব্যাংক বণ্টন সংক্রান্ত কার্য সম্পাদনের মাধ্যমে পণ্য বিপণ…
উদ্দীপক
Comilla · 2017
উত্তর
উত্তর
উত্তর