রাজশাহীর সুপারটেন একটি খুচরা ব্যবসায় প্রতিষ্ঠান। এর সাফল্যের মূল কারণ হলো ক্রেতাদের চাহিদা ও পছন্দের ওপর গুরুত্বারোপ করা। পাইকার বা অন্য কোনো উৎস থেকে পণ্য ক্রয় করে চূড়ান্ত ভোক্তার কাছে বিক্রয় করাকে খুচরা ব্যবসায় বলে।
এ ব্যবসায় প্রতিষ্ঠানের সাফল্য ক্রেতা সন্তুষ্টির ওপর নির্ভর করে। ক্রেতাদের চাহিদা, রুচি ও পছন্দ অনুযায়ী পণ্য সরবরাহ করলে তারা সন্তুষ্ট হয়। তাছাড়া ক্রেতারা সর্বদা মানসম্পন্ন পণ্য আশা করে, যা ব্যবসায়ের সাফল্যের জন্য আবশ্যক। 'জোনাকি বস্তু বিতান' দেশি-বিদেশি উন্নতমানের প্যান্ট, শার্ট, স্যুটের কাপড় বিক্রয় করে। রাজশাহীর সুপারটেনসহ অনেক খুচরা ব্যবসায় প্রতিষ্ঠান নিয়মিত তাদের কাছ থেকে কাপড় ক্রয় করে। ভোক্তারা এসব খুচরা ব্যবসায়ীর কাছ থেকে পছন্দমতো কাপড় ক্রয় করার সুযোগ পায়। তাই দ্রুত সুপারটেনের সাফল্য বৃদ্ধি পাচ্ছে।
ভোক্তারা সর্বদা পছন্দসই পণ্য আশা করে। পছন্দের পণ্য তারা বেশি দামে ক্রয় করতেও আগ্রহী থাকে। সুপারটেন ভোক্তাদের পছন্দ অনুযায়ী উন্নতমানের পণ্য সরবরাহ করে। তারা দেশ-বিদেশের বিভিন্ন উন্নত ব্র্যান্ডের পণ্য বিক্রয় করে, যা ক্রেতাদের সহজে পছন্দ হয়। তাই বলা যায়, খুচরা প্রতিষ্ঠান সুপারটেন-এর সাফল্যের মূল কারণ ভোক্তাদের চাহিদা ও পছন্দ অনুযায়ী পণ্য সরবরাহ করা।