উদ্দীপকে উল্লিখিত কার্যক্রমের মাধ্যমে কোন ধরনের বিপণন ধারণা প্রতিফলিত হয়েছে, ব্যাখ্যা করো।
উত্তর: 'স্বপ্ন সম্ভার' পণ্যগুলোর পরিচিতিকরণের ক্ষেত্রে অনলাইন বিপণন ধারণাটি প্রতিফলিত হয়েছে। অনলাইন বিপণন হলো ইন্টারনেটভিত্তিক ক্রয়-বিক্রয় প্রক্রিয়া। বর্তমান প্রযুক্তির যুগে অনলাইন বিপণন ক্রেতা ও বিক্রেতার মধ্যে দ্রুত যোগাযোগের ব্যবস্থা করে দিয়েছে। এ ব্যবস্থায় ক্রেতা ও বিক্রেতার সরাসরি উপস্থিতি ছাড়াই পণ্য ক্রয়-বিক্রয় করা হয়। অদিতি, হৃদি, শাকিল ও তানভির জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সহপাঠী। তারা পড়াশোনার পাশাপাশি বিভিন্ন ধরনের কসমেটিকস সামগ্রী তৈরি করে। তারা তৈরিকৃত পণ্যের নাম দিয়েছে 'স্বপ্ন সম্ভার'। এসব পণ্যের পরিচিতির জন্য ওয়েবসাইটের মাধ্যমে তারা ক্রেতাদের সাথে যোগাযোগ করে। এতে ক্রেতা-বিক্রেতারা সরাসরি উপস্থিত না হয়ে পণ্য ক্রয়-বিক্রয়ের সাথে জড়িত থাকে। তারা তথ্য ও পণ্যের আদান-প্রদান করতে পারে। ইন্টারনেটের মাধ্যমে এসব কার্য সম্পাদিত হয়, যা অনলাইন বিপণনের বৈশিষ্ট্যের সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায়, 'স্বপ্ন সম্ভার' পণ্যগুলোর পরিচিতিকরণের ক্ষেত্রে অনলাইন বিপণন ধারণাটি প্রতিফলিত হয়েছে।
HSC Marketing 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত কার্যক্রমের মাধ্যমে কোন ধরনের বিপণন ধারণা প্রতিফল…
উদ্দীপক
Comilla · 2017
উত্তর
উত্তর
উত্তর