জনাব সোহান এর ব্যবসায়ে যে পদ্ধতিতে পণ্যের মূল্য নির্ধারণ করেছেন তা কি যথার্থ? উদ্দীপকের আলোকে তোমার মতামত দাও।
উত্তর: জনাব সোহান তার ব্যবসায়ে যে দরকষাকষির মাধ্যমে পণ্যের মূল্য নির্ধারণ করেছেন, তা যথার্থ নয়। ব্যবসায় প্রতিষ্ঠানের ধরন ভেদে পণ্যের মূল্য নির্ধারণের পদ্ধতি ভিন্ন ভিন্ন হয়ে থাকে। ব্যবসায়ে সফল হতে হলে যথাযথ মূল্য নির্ধারণ পদ্ধতি গ্রহণ করা উচিত। জনাব সোহানের একটি মুদি দোকান রয়েছে। তিনি চাল, ডাল, সাবান, তেল লবণসহ বিভিন্ন ধরনের পণ্য বিক্রয় করেন। কিন্তু পণ্যসমূহের মূল্য দর কষাকষির মাধ্যমে নির্ধারিত হয়। তাই ক্রেতারা পণ্যের মূল্য নিয়ে চিন্তা করে না। জনাব সোহানের জন্য দরকষাকষির মাধ্যমে পণ্যের মূল্য নির্ধারণ করা যৌক্তিক হয়নি। কারণ মুদি দোকানে সাধারণত স্বল্প পরিমাণে পণ্য ক্রয় বিক্রয় করা হয়। তাই মুনাফার পরিমাণ কম হয়। দরকষাকষির সুযোগ থাকলে সময়ের অপচয় হয় এবং মুনাফা আরো কমার সম্ভাবনা থাকে। এজন্য মুদি দোকানদাররা ব্যয় যোগ মূল্য নির্ধারণ পদ্ধতি অনুসরণ করে। পণ্যের ক্রয়মূল্যের সাথে নির্দিষ্ট মুনাফা যোগ করে ব্যয় যোগ মূল্য নির্ধারণ করা হয়। জনাব সোহানকে তাই ব্যয় যোগ মূল্য নির্ধারণ পদ্ধতি অবলম্বন করা উচিত।
HSC Marketing 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · সৃজনশীল
জনাব সোহান এর ব্যবসায়ে যে পদ্ধতিতে পণ্যের মূল্য নির্ধারণ করেছেন তা …
উদ্দীপক
Jessore · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর