উদ্দীপকের জনাব সোহান কোন ধরনের পণ্য নিয়ে ব্যবসা পরিচালনা করেন? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকের জনাব সোহান প্রধান বা আবশ্যক সুবিধাপণ্য নিয়ে ব্যবসায় পরিচালনা করেন। জীবন ধারণের জন্য সবসময় প্রয়োজন হয় এবং ভোক্তাগণ নিয়মিতভাবে ক্রয় করে থাকে এমন পণ্যসমূহ আবশ্যক পণ্য হিসেবে পরিচিত। এসব পণ্য কোনো প্রকার চিন্তা ও পূর্ব পরিকল্পনা ছাড়াই ক্রয় করা হয়। পাবনা শহরে জনাব সোহানের একটি মুদি দোকান রয়েছে। তিনি দোকানে চাল, ডাল, লবণ, সাবানসহ বিভিন্ন ধরনের পণ্য বিক্রয় করেন। জনাব সোহানের দোকানে বিক্রয়কৃত পণ্যসমূহ জীবনধারণের জন্য সবসময় প্রয়োজন হয় এবং ভোক্তাদের নিয়মিত ক্রয় করতে হয়। ভোক্তারা জনাব সোহানের দোকানের পণ্যসমূহ ক্রয় করতে পূর্বপরিকল্পনা করে না, যা প্রধান বা আবশ্যক পণ্যের বৈশিষ্ট্য বহন করে। তাই বলা যায়, জনাব সোহান আবশ্যক বা প্রধান সুবিধাপণ্য নিয়ে ব্যবসায় পরিচালনা করেন।
HSC Marketing 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকের জনাব সোহান কোন ধরনের পণ্য নিয়ে ব্যবসা পরিচালনা করেন? ব্যা…
উদ্দীপক
Jessore · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর